
প্রয়াত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নারী পাচার-সংক্রান্ত অপরাধের বিষয়ে অবগত ছিলেন না বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এর আগে প্রায় একই দাবি করেন তাঁর স্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি। এপস্টেইন ফাইলসে ক্লিনটন দম্পতির নাম থাকার কারণে কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির কাছে আলাদাভাবে সাক্ষ্য দিয়েছেন তাঁরা। গত সোমবার এসব প্রশ্নোত্তরের ভিডিও প্রকাশ করা হয়।
দ্য গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে আলাদাভাবে দুই দিন সাক্ষ্য দিয়েছেন হিলারি ও বিল ক্লিনটন। এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা দুজনই অস্বীকার করেছেন। বিল ক্লিনটন বলেন, অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর কাছ থেকে যৌনসেবা গ্রহণের কথা স্বীকার করেছিলেন এপস্টেইন। সেটা ২০০৮ সালের কথা। এর বহু আগেই এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।
বিল ক্লিনটন দাবি করেন, এপস্টেইনের সঙ্গে তাঁর পরিচয়ের সময় কোনো কারণে তাঁর সন্দেহ হয়নি যে এপস্টেইন নারী পাচারে জড়িত। ২০০২ সালে কিছু দাতব্য কাজের জন্য এপস্টেইনের ব্যক্তিগত জেটে চড়েছিলেন তিনি। সেবারই তাঁদের প্রথম মোলাকাত। পরের বছর থেকেই তাঁদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এপস্টেইনের সঙ্গে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির সখ্য ছিল। সম্প্রতি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ থাকা বহু ব্যক্তির ই-মেইল, ছবি, খুদে বার্তার এক বিশাল নথির ভান্ডার প্রকাশ করা হয়। এসব ফাইলে বিল ক্লিনটনের নাম ও ছবিও পাওয়া গেছে।
নথি অনুযায়ী, ক্লিনটন প্রেসিডেন্ট থাকাকালে একাধিকবার হোয়াইট হাউসে গেছেন এপস্টেইন। তাঁদের করমর্দনের ছবিও রয়েছে। তবে সেসব সাক্ষাতের কথা মনে নেই বলে দাবি করেন বিল ক্লিনটন।
এদিকে নিজের সাক্ষ্যে হিলারি দাবি করেছিলেন, এপস্টেইনের সঙ্গে দেখা হওয়ার কথাই তাঁর স্মরণে নেই।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে