
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি দীর্ঘদিন ধরেই ইসরায়েলপ্রীতি দ্বারা প্রভাবিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি আরও গভীর ধর্মীয় রূপ নিয়েছে। এর পেছনে রয়েছে ১৯ শতকের ব্রিটিশ ধর্মগুরুদের লেখা ও ‘লেফট বিহাইন্ড’ সিরিজের মতো জনপ্রিয় ধর্মীয় সাহিত্য।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর দিক থেকে ইসরায়েলে হামলা চালাবে। ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা হামলা চালাবে। ইরাক থেকে ছায়া যুদ্ধে জড়িয়ে পড়বে ইরান। ইসরায়েল এর জবাব দিতে বাধ্য হবে। এতে করে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে তারা। একটি বৃহত্তর যুদ্ধের মুখে পড়বে বিশ্ব।

রাশিয়ার খেলার মাঠগুলো প্রতিনিয়ত প্যারেড গ্রাউন্ডে পরিণত হচ্ছে। দেশটির সব স্কুলের নার্সারির শিশুরা সামরিক পোশাক পরে মহড়ায় অংশগ্রহণ করছে। কীভাবে পরিখা খনন করা হয়, গ্রেনেড ছোড়া হয় এবং সত্যিকারের গোলাবারুদ দিয়ে হামলা চালাতে হয়, একটু বড় শিশুদের সেসব শেখানো হচ্ছে।