
১৯৯তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় জামাত এখানে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জামাতের নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। মাঠে মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি। থাকবেন পর্যাপ্ত র্যাব ও পুলিশ সদস্য। সাদাপোশাকে নজরদারি করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া ড্রোন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে পুরো মাঠ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ...

মাথার ওপর মেঘ-রোদ্দুরের লুকোচুরি, আর নিচে মুসল্লিদের জনসমুদ্র। সেই মেঘ-বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আজ শনিবার অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের ১৯৯তম জামাত।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়।