
নিউ জার্সির ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন অতিকায় মেটলাইফ স্টেডিয়ামের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় ভোররাতে। রাত ৪টায় ব্রাজিল-মরক্কোর ম্যাচ দিয়ে শুরু নিউইয়র্ক-নিউ জার্সির বিশ্বকাপযাত্রা।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোস। নামটা শুনলেই সবার আগে আসবে ইউএস ওপেন। ইউএস ওপেনের ভেন্যুই তো এটি। সেই টেনিস ভেন্যুতে কিনা প্রথমবারের মতো পা রাখা জোকোভিচ-আলকারাজদের কোনো দ্বৈরথ দেখতে নয়; বিখ্যাত টেনিস কোর্টে প্রথমবারের মতো আসা ফুটবল উপলক্ষে।

নিউইয়র্ক শহরে আসলে বিশ্বকাপের উত্তাপ বোঝা মুশকিল। আমেরিকানদের প্রিয় খেলার তালিকায় ‘সকার’ যে একটু পেছনে। সোমবার রাতেই যেমন ফুটবল বিশ্বকাপের শহরে মার্কিনরা মেতে উঠলেন বাস্কেটবলে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচে নিউইয়র্ক নিকস ও সান আন্তোনিও স্পার্সের খেলা দেখতে এসে ডোনাল্ড ট্রাম

নিউইয়র্ক শহরে ফুটবল বিশ্বকাপ কাভার করতে এসেও ক্রিকেট পিছু ছাড়েনি! সাকিব আল হাসান যে শহরে গত দুই বছর টানা থাকছেন, সেখানে ক্রিকেট তো এসে পড়বেই বাংলাদেশ থেকে আগত ক্রীড়া সাংবাদিকের কাছে। নিউইয়র্কে সাকিবের সঙ্গে যোগাযোগ হতেই আমন্ত্রণ জানালেন তাঁর লংআইল্যান্ডের বাসার দিকে যাওয়ার।