
হতদরিদ্র, নিম্ন আয়ের ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনা করে লাইফলাইন গ্রাহক সৃষ্টি করা হয়। একটি ৩০ ওয়াটের লাইট ও একটি ফ্যান দিনে ১০ থেকে ১২ ঘণ্টা ব্যবহার করেন—তেমন গ্রাহকেরা এই বিলের আওতায় পড়েন।

আগামী ৬ জুন প্রকৌশলী রেজাউল করিমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে...

পিডিবির প্রস্তাবিত বৃদ্ধি অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের গড় পাইকারি দাম হবে ৮ টাকা ২৪ পয়সা থেকে ৮ টাকা ৫৪ পয়সা। বর্তমানে পাইকারি ইউনিটপ্রতি গড় মূল্যহার ৭ টাকা ০৪ পয়সা। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গণভোগান্তিসহ শিল্পকারখানা ও অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়বে বলে জানিয়েছেন ভোক্তা ও সংশ্লিষ্টরা।