
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ

অভিনয়ের দুই কিংবদন্তি শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। নাটক কিংবা সিনেমায় বহুবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাঁরা। তাই সহশিল্পী হিসেবে পারস্পরিক বোঝাপড়াটা বেশ ভালো তাঁদের। এবার এই শিল্পীদ্বয়কে নিয়ে তৈরি হলো পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক–২০২৪ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার সাংস্কৃতিক অঙ্গনের থেকে বেশ কয়েকজন

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) ২২তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চিত্রগ্রাহক চঞ্চল মাহমুদ। এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘আজীবন সম্মাননা পাওয়াটা নিঃসন্দেহে অনেক আনন্দের। আমাকে এ সম্মাননা দেওয়ার জন্য বাবিসাস সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।