
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক কৃষকের প্রায় ৩০০টি সূর্যমুখী গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটতল হিন্দুপাড়া-সংলগ্ন মাহালিয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহিত করতে বাজালিয়ার কৃষক নুরুল ইসলামকে প্রণোদনার আওতায় সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়। তিনি বটতল হিন্দুপাড়া-সংলগ্ন মাহালিয়া বিল এলাকায় ১০ শতক জমিতে তিন শতাধিক সূর্যমুখীর চারা রোপণ করেন। সম্প্রতি বাগানটি পরিপক্ব হয়ে ওঠে।
গত কয়েক দিন ধরে শতাধিক তরুণ-তরুণী সেখানে ছবি ও ভিডিও ধারণ করতে আসছিলেন। এতে ফুলের বাগান ও পাশের সবজিখেত ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে জানান কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম বলেন, ‘কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনায় সূর্যমুখী চাষ শুরু করি। ফুল ফুটতে শুরু করার পর প্রতিদিনই অনেকে ছবি তুলতে এসে ফুল ছিঁড়ে নিতেন। এতে বাগান ও পাশের জমির ক্ষতি হচ্ছিল। কয়েকজনকে নিষেধ করেছিলাম। ধারণা করছি, ক্ষোভ থেকেই গভীর রাতে কেউ গাছগুলো কেটে দিয়েছে।’
সাতকানিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা টিটু দাশ বলেন, ১০ শতক জমিতে রোপণ করা সূর্যমুখীগাছগুলোর আর ১৫-২০ দিনের মধ্যেই পরিপূর্ণ পরিণত হওয়ার কথা। দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৬ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে