
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই দিন পিছিয়ে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। সেদিন থেকেই দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শাটল বাস সার্ভিস চালু হবে।
আজ বৃহস্পতিবার বিআরটিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুরু হওয়ার কথা ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে মেলার উদ্বোধন পেছানো হয়।
বিআরটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসাধারণের সুবিধার্থে এবার অনলাইন ও অফলাইন দুভাবেই টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসির ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট কেনা যাবে। অনলাইন টিকিট সংগ্রহের ঠিকানা (www.brtc.gov.bd)
শাটল বাসের রুট ও স্টপেজ হিসেবে নির্ধারিত হয়েছে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), চাষাঢ়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে)। প্রতিদিন সকাল ৮টা থেকে এসব স্টপেজ থেকে শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১টায়।
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
শুরুতে ১৯৯৫ সাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো। ২০২২ সালে পূর্বাচল নতুন শহরে ২০ একর জায়গায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণের পর সেখানে এই মেলা হয়ে আসছে।
বিআরটিসি কর্তৃপক্ষ আশা করছে, শাটল বাস সার্ভিসের মাধ্যমে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের যাতায়াত সহজ ও সুশৃঙ্খল হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে