
স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকির কথা নিশ্চিত করেছে স্যামসাং। ফোনের ক্লিপবোর্ডে পাসওয়ার্ড কপি করে রাখলে সেগুলো সুরক্ষিত থাকছে না—এমন সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এখনো কোনো স্থায়ী সমাধান নেই এই সমস্যার।
ব্যবহারকারীরা যখন কোনো পাসওয়ার্ড ম্যানেজার থেকে পাসওয়ার্ড কপি করে লগইনের সময় পেস্ট করেন, তখন সেটি ক্লিপবোর্ডে জমা থাকে। ফোন চুরি হলে বা আনলক অবস্থায় অন্য কেউ হাতে পেলে, সে ক্লিপবোর্ড স্ক্রল করেই দেখতে পারবে সেসব পাসওয়ার্ড।
সম্প্রতি স্যামসাং-এর যুক্তরাষ্ট্রভিত্তিক কমিউনিটি ফোরামে একজন ব্যবহারকারী লিখেন, ‘আমি সব সময় পাসওয়ার্ড ম্যানেজার থেকে কপি করি এবং অনেকেই সেটাই করেন। তবে স্যামসাং-এর ক্লিপবোর্ড যদি সবকিছু টেক্সট আকারে রেখে দেয় এবং এর কোনো মেয়াদ না থাকে। তাই এটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি।’
এ ছাড়া অনেকেই পাসওয়ার্ড নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্টে লিখে রেখে সেখান থেকেও কপি-পেস্ট করেন, যা ঝুঁকি আরও বাড়ায়। ব্যবহারকারীরা বলছেন, ‘অন্তত একটা অটো-ডিলিট অপশন থাকা উচিত, যাতে কয়েক ঘণ্টা পর ক্লিপবোর্ড ইতিহাস মুছে যায়।’
স্যামসাং নিশ্চিত করেছে, এই ক্লিপবোর্ড ব্যবস্থাপনা অপারেটিং সিস্টেম ‘ওয়ান ইউআই’-এর অধীন, তাই থার্ড পার্টি কিবোর্ড যেমন: জিবোর্ড-এর পক্ষে এটি এড়ানো সম্ভব নয়। তারা জানিয়েছে, ‘বর্তমানে এমন কোনও সেটিংস নেই যা নির্দিষ্ট সময় পর ক্লিপবোর্ড কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করবে, যা কিছু পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।’
স্যামসাং আরও জানিয়েছে, ‘আমরা একমত যে, ক্লিপবোর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা বা সংবেদনশীল অ্যাপগুলোকে ক্লিপবোর্ড ইতিহাস থেকে বাদ দেওয়ার মতো ফিচার যোগ করা প্রয়োজন। এই পরামর্শ আমরা সংশ্লিষ্ট টিমকে জানাব।’
তবে ততক্ষণ পর্যন্ত গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য পরামর্শ হচ্ছে—পাসওয়ার্ড কপি-পেস্টের বদলে পাসওয়ার্ড ম্যানেজারের নিরাপদ ইনপুট পদ্ধতি ব্যবহার করা। ক্লিপবোর্ডে পাসওয়ার্ড রেখে তা পেস্ট করা এখন নিরাপদ নয়।
উল্লেখ্য, ক্লিপবোর্ড হলো স্মার্টফোন, কম্পিউটার বা যেকোনো ডিভাইসের একটি অস্থায়ী মেমোরি বা স্টোরেজ যেখানে ব্যবহারকারী কিছু কপি বা কাট করলে সেই ডেটা সংরক্ষিত থাকে—যেমন: লেখা, ছবি, লিংক, বা পাসওয়ার্ড। পরে সেই ডেটা পেস্ট করতে পারেন ব্যবহারকারী।
তথ্যসূত্র: ফোর্বস

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে