ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।
যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।
স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।
গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।
ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে