৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২০২১ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে অনলাইনে ।
সাত থেকে আট বছর বয়সী যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। www.bdro.org এর ওয়েবসাইটে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এরপর আগামী ১৬-২৬ সেপ্টেম্বর বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিগত তিন আসরে স্বর্ণপদক অর্জনসহ বাংলাদেশ দল অভাবনীয় সাফল্য অর্জন করেছিল।
এবছর ৫টি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। অনুষ্ঠানে থাকা ক্যাটাগরিগুলো হলো- রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট গ্যাদারিং, রোবটিক কুইজ এবং রোবটিক্স কুইক কুইজ।
এখানে শুধুমাত্র কুইজ প্রতিযোগিতাগুলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ - এই দুইটি গ্রুপে বিভক্ত থাকবে। যে সকল প্রতিযোগীর জন্ম ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে তারা চ্যালেঞ্জ গ্রুপে এবং যাদের জন্ম ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে। একজন প্রতিযোগী তার পছন্দমত যতগুলো ইচ্ছা ততগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
এ বছরের বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মূল থিম হচ্ছে- ‘সোশ্যাল রোবট’। এই অনুষ্ঠানের আয়োজক সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
৩ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে