স্মার্টফোন ও প্রযুক্তিশিল্পে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে। স্মার্টফোনকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাচ্ছে। কোথাও স্মার্টফোনে ড্রোন ব্যবস্থা, কোথাও লুকানো ক্যামেরা। আবার কোনো কোনো স্মার্টফোনে দেখা মিলছে কুলিং ফ্যান। তবে এবার দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন কিছু। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৬। এবারের আয়োজনে আলোচিত উদ্ভাবন ছিল রোবট ফোন। বহুল পরিচিত চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনার তৈরি করেছে এটি।
আলোচিত এই রোবট ফোন দেখতে সাধারণ স্মার্টফোনের মতোই। তবে এর বিশেষত্ব হলো, এতে রয়েছে একটি রোবোটিক ক্যামেরা মডিউল। দেখতে অনেকটা মোবাইল ফোনের সঙ্গে ছোটখাটো গিম্বলসহ ক্যামেরা। এই স্মার্টফোন হাতে নিলে পেছন থেকে গিম্বল সিস্টেম ক্যামেরা বের হয়ে আসে। তারপর এর স্ক্রিনে এক জোড়া চোখ ভেসে ওঠে। এখানে চোখের সাহায্যে ক্যামেরা মডিউলটি নিয়ন্ত্রণ করা যায়। ক্যামেরাটি নিয়ন্ত্রণ করাকে অনার বলছে, এমবেডেড এআই। এই এআই ফোন ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। আউটফিট সম্পর্কে ধারণা দিতে পারে এবং পোশাক সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরতে পারে। তা ছাড়া স্মার্টফোনটি রিয়েল টাইম বিভিন্ন বিষয় ট্র্যাক করতে পারে। অনারের এআই পণ্য বিশেষজ্ঞ থমাস বাই বলেন, ‘রোবট ফোন হলো প্রথম ফোন, যা শারীরিকভাবে বিশ্বের সঙ্গে দেখতে, শুনতে এবং যোগাযোগ করতে পারে। কারণ, আমাদের ফোনে এই রোবোটিক হাত তৈরি করা হয়েছে, এখন আপনি এটিকে সত্যিকারের একজন সঙ্গী হিসেবে ব্যবহার করতে পারেন।’
রোবট ফোন একজন স্মার্টফোন ব্যবহারকারী দৈনন্দিন সহযোগী হতে পারে। যেমন যদি কেউ হাইকিং করতে যায়, তাহলে ট্যুর গাইড হিসেবে কাজ করবে রোবট ফোন। ভ্রমণের সঙ্গে সঙ্গে আশপাশের দৃশ্য বর্ণনা করতে পারবে এটি। যাহোক, যে ক্যামেরা এই স্মার্টফোনের প্রধান আকর্ষণ, সেই ক্যামেরা সম্পর্কে সবার আগ্রহ বেশি। অনার বলছে, এই ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ক্যামেরাকে ধরে রাখতে আছে একটি তিন অক্ষের গিম্বল। এতে আছে এআই অবজেক্ট-ট্র্যাকিং মোড এবং এআই স্পিনশট নামে একটি ফিচার, যা সিনেম্যাটিক ভিডিওর জন্য ৯০ ডিগ্রি এবং ১৮০ ডিগ্রি ঘূর্ণন পরিবর্তন করতে পারে। ভিডিও কল এবং ভ্লগিংয়ের জন্য স্বয়ংক্রিয় কোণ সমন্বয় করতে পারে এই ক্যামেরা। পেশাদার ক্যামেরা গিম্বলের মতো ব্যবহার করা যায় এটি।
চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনারের এই রোবট ফোন এ বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে চীনে, তারপর এটি বিশ্ববাজারে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে অনার।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ব্যবসায়িক কৌশলে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। একযোগে অনেক প্রজেক্টে কাজ করার নীতি থেকে সরে এসে কোম্পানিটি এখন কোডিং ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রাজত্ব। এ অবস্থায় উদ্বেগ বেড়ে গিয়েছে ভারতের প্রযুক্তি খাতের। ৩০০ বিলিয়ন ডলারের ব্যাক-অফিস বা আউটসোর্সিং শিল্পকে ধ্বংস করে দিতে পারে এআই—এমন আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ভারতের প্রযুক্তি খাতের শেয়ারবাজারে নজিরবিহীন ধস নেমেছে।
৮ ঘণ্টা আগে
রাজশাহীর একটি হাসপাতালে গত বছর অদ্ভুত এক মুহূর্ত এসেছিল। রোগীর এক্স-রে রিপোর্টের দিকে তাকিয়ে চিকিৎসক যা ধরতে পারেননি, একটি সফটওয়্যার সেটা ধরে ফেলল চোখের পলকে। চিকিৎসক অবাক হলেন না। শুধু বললেন, ‘এটাই এখন সময়ের দাবি।’
১৪ ঘণ্টা আগে
মহাকাশবিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে ২০২২ সালের একটি পরীক্ষার মাধ্যমে। সে বছর নাসা পৃথিবী সুরক্ষার পরীক্ষা হিসেবে একটি গ্রহাণুর ওপর মহাকাশযান আছড়ে ফেলেছিল। এরপর সাম্প্রতিক গবেষণা ও পর্যবেক্ষণ বলছে, এই অভিযানের প্রভাব তাদের প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদূরপ্রসারী।
১৫ ঘণ্টা আগে