নিয়মিত আপডেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ বাজারে আনছে কোয়ালকম। এই চিপ অ্যান্ড্রয়েড ফোনের পারফরম্যান্সকে আরও উন্নত করবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন চিপের উন্মোচন সম্পর্কে তথ্য দেন কোয়ালকমের প্রধান বিপণন কর্মকর্তা ডন ম্যাকগুয়ার। নতুন চিপের নামসহ উন্মোচনের তারিখও এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেন তিনি। গত বছরের অক্টোবরে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ উন্মোচন করে কোম্পানিটি।
ম্যাকগুয়ার আরও বলেন, স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ আরও উন্নত হবে। মোবাইল চিপের জন্য কোম্পানির ওরিয়ন সিপিইউ ব্যবহার করা হবে। আর কম্পিউটারের জন্য স্ন্যাপড্রাগন এক্স এলাইট সিলিকন ব্যবহার করা হবে।
অরিয়ন সিপিইউ স্ন্যাপড্রাগন এক্স এলাইট সিরিজের মধ্যমণি। অ্যাপলের এম ২ ল্যাপটপ চিপের কর্মক্ষমতা অতিক্রম করতে পারবে এই চিপসেট। ২০২৪ সালের মধ্যে মোবাইল ফোনে অরিয়ন সিপিইউ আসবে বলে গত অক্টোবরেই জানায় কোয়ালকম।
কিন্তু ম্যাকগুয়ারের মন্তব্যে বোঝা যায়, এই সিপিইউ স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ সিরিজের মাধ্যমে পাওয়া যাবে।
স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ এর ফিচার নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ম্যাকগুয়ার। কিন্তু কোম্পানির আগের বছরগুলোর চিপগুলো থেকে ধারণা করা যায়, নতুন চিপগুলো আরও উন্নত হবে।
এই চিপের মাধ্যমে ডিভাইসগুলোয় আরও এআইভিত্তিক ফিচার যুক্ত করা যাবে। ফলে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনগুলো আরও ভালো কাজ করবে।
এই চিপগুলো অ্যান্ড্রয়েড ফোনকে এই বছরের নতুন আইফোনগুলোর সঙ্গে টক্কর দিতে সাহায্য করবে। কারণ প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোন ১৬ সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। অ্যাপলের সিইও টিম কুকও সম্প্রতি বলেছেন, এই বছরের শেষ দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে আসবে অ্যাপল।
ম্যাকগুয়ার এআইয়ের ক্ষেত্রে কোয়ালকমের বৃহত্তর পরিবর্তন নিয়ে আসবে। এটিকে ফোনের জন্য এসব এআইকে ষষ্ঠ ইন্দ্রিয় ও দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে অভিহিত করেছেন। তিনি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডাব্লুসি) হিউম্যান এআই পিন নিয়েও কথা বলেন। এই পিনের ধারণাটি কোয়ালকমের
প্রথম প্রজন্মের এআই চিপের অ্যাসেসটিভ এআইয়ের সঙ্গে সংগতিপূর্ণ।
তথ্যসূত্র: সিনেট

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে