
সাবস্ক্রিপশনভিত্তিক বিতর্কিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওনলিফ্যানস’ (OnlyFans)-এর মালিক লিওনিদ রাদভিনস্কি মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৪৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সোমবার সংস্থার পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
ফিন্যানসিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয়-মার্কিন বংশোদ্ভূত এই উদ্যোক্তা বেশ কিছুদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, লিও রাদভিনস্কি ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়ে তাঁর পরিবার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।’
২০১৮ সালে রাদভিনস্কি যুক্তরাজ্যের পর্নোগ্রাফি ও বিনোদন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফেনিক্স ইন্টারন্যাশনাল’ (ওনলিফ্যানসের মূল সংস্থা)-এর সিংহভাগ মালিকানা কিনে নেন। তাঁর অধীনেই এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় এবং যৌনকর্মী থেকে শুরু করে সেলিব্রিটিদের আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে ওঠে। তিনি আমৃত্যু এই কোম্পানির পরিচালক এবং প্রধান শেয়ারহোল্ডার ছিলেন।
ওনলিফ্যানস অধিগ্রহণের পর থেকে রাদভিনস্কি ব্রিটেনের অন্যতম সর্বোচ্চ ব্যক্তিগত লভ্যাংশ অর্জনকারী ব্যক্তি হিসেবে পরিচিতি পান। গত বছরই তাঁর কোম্পানি রেকর্ড ৭০ কোটি ১০ লাখ মার্কিন ডলার লভ্যাংশ ঘোষণা করেছিল। জানা গেছে, মৃত্যুর আগে তিনি মাল্টি-বিলিয়ন ডলার বা কয়েক হাজার কোটি টাকায় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বিক্রির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি লিওনিদ রাদভিনস্কির নেতৃত্বে আধুনিক অনলাইন কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এবং সাবস্ক্রিপশন মডেলে বিপ্লব ঘটিয়েছিল।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে