
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা। লক্ষাধিক ব্যবহারকারীর ভাষাগত বাধা দূর করতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ছয়টি এবং আইফোনে ১৯টি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে আরও ভাষা যুক্ত করা হবে।
এক ব্লগ পোস্টে মেটা আরও জানায়, মেসেজ অনুবাদ ফিচারটি চ্যাটের গোপনীয়তা রক্ষা করবে। কারণ ব্যবহারকারীর ডিভাইসেই অনুবাদ প্রক্রিয়া শুরু হয়। ফলে ব্যবহারকারীর তথ্য হোয়াটসঅ্যাপ জানবে না।
হোয়াটসঅ্যাপের নতুন অনুবাদ ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে শুধু একটি মেসেজে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর ‘ট্রান্সলেট’ অপশন নির্বাচন করে যেকোনো ভাষা বেছে নিলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে।
অনুবাদের জন্য ব্যবহারকারীর ডিভাইসে প্রাসঙ্গিক ভাষার ফাইল ডাউনলোড করে রাখে হোয়াটসঅ্যাপ। ফলে অনুবাদের কাজ হবে অফলাইনে। ফলে ব্যবহারকারীর মেসেজ ফোনেই থাকে, কোনো সার্ভারে পাঠানো হয় না। তাই মেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা বজায় থাকবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনুবাদ ফিচারটি ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল আপডেট—সবখানেই কাজ করে। আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ নিজে থেকেই অনুবাদ হয়ে যায়।
সব ফোনে এখনো এই ফিচার আসেনি। এটি ধাপে ধাপে চালু হচ্ছে। এ জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ।
প্রযুক্তিগত কারণে ফিচারটি ধীরে ধীরে চালু করছে হোয়াটসঅ্যাপ। পুরোনো ডিভাইসগুলোতে রিয়েল-টাইম অনুবাদে সমস্যা হতে পারে। তাই ধীরে ধীরে চালু করে পারফরম্যান্স ঠিক রাখার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ।
ফিচারটি আপাতত মোবাইল ফোনেই সীমাবদ্ধ। ডেস্কটপ বা ওয়েব ভার্সনের ক্ষেত্রে এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা।
তথ্যসূত্র: রয়টার্স ও গ্যাজেট হ্যাকস

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে