জিমেইল ব্রাউজ করার সময় ভুলক্রমে কোনো মেইল আর্কাইভ হয়ে যেতে পারে। এর কারণ হলো—স্মার্টফোনের জিমেইল অ্যাপের ইনবক্সে কোনো মেইলকে ডান দিকে সোয়াইপ করলে সেটি আর্কাইভ হয়ে যায়। আর্কাইভ করা এসব ইমেইল খুঁজে পান না অনেকেই বা ইনবক্সে ফিরিয়ে আনতে পারেন না। তবে খুব অল্প সময় ব্যয় করেই এগুলো ইমেইল আর্কাইভ থেকে খুঁজে বের করে ইনবক্সে ফিরিয়ে আনা যায়।
জিমেইলের আর্কাইভ ইমেইল কী
জিমেইলে আর্কাইভ করা ইমেইলগুলো হলো সেই সব ইমেইল, যা ব্যবহারকারী আর্কাইভ ফোল্ডারে স্থানান্তর করতে চিহ্নিত করে। আর্কাইভ ট্যাগের ইমেইলটি ডিলিট না করে বা ইনবক্সে না রেখে অন্যান্য মেসেজের সঙ্গে একই ফোল্ডারে সংরক্ষণ করে। আর্কাইভ করা ইমেইলগুলো দেখতে ‘অল মেইল’ অপশন ব্যবহার করতে হয়।
ইনবক্স গুছিয়ে রাখতে আর্কাইভ অপশনটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্যবহারকারীরা। তাই পুরোনো বা অপ্রয়োজনীয় ইমেইলগুলো মুছে ফেলার পরিবর্তে আর্কাইভ করেন তারা। আর্কাইভ করা ইমেইলগুলো দ্রুত এবং সহজে খুঁজে পাওয়া যায়। ইমেইলগুলো আসার সঙ্গে সঙ্গেই আর্কাইভ করার অপশনও দেয় জিমেইল। আর্কাইভ করা ইমেইলগুলো নিরাপদ ফোল্ডারে সংরক্ষিত থাকে, যেখানে আপনি সেগুলো অনির্দিষ্টকাল ধরে রাখতে পারেন। একবার ইমেইলগুলো আর্কাইভ হলে সেগুলো জিমেইল সার্ভারে ‘অল মেইল’ লেবেলের অধীনে চলে যায়।
আর্কাইভ ইমেইল ইনবক্সে ফিরিয়ে আনবেন যেভাবে
১. ব্রাউজার বা স্মার্টফোন থেকে জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এখন স্ক্রিনের বাম পাশের দিকে ‘হ্যামবার্গার আইকোন’ (তিনটি অনুভূমিক লাইন) খুঁজে বের করুন। এর ফলে ইমেইল লেবেলগুলো দেখা যাবে।
৩. আর্কাইভ জিমেইলগুলো পেতে ‘অল মেইল’ ফোল্ডার প্রথমেই খুঁজে পেতে হবে। ওয়েব ব্রাউজারে বাম পাশের ড্যাশবোর্ড ‘অল মেইল’ অপশনটি পাওয়া যাবে। এখান থেকে ‘অল মেইল’ অপশনটি না দেখতে পেলে মেনুর নিচের দিকে ‘মোর’ ট্যাব অপশনে ক্লিক করুন। এর ফলে আরও ট্যাব অপশন দেখা যাবে।
এবার ‘অল মেইল’ অপশনে ট্যাপ করুন। এখানে আর্কাইভ করা ইমেইল এমনকি ট্র্যাশে (ডিলিট করা) ফেলে দেওয়া ইমেইলগুলোও দেখা যাবে। ভুলবশত আর্কাইভ করা মেইলটি স্ক্রল করে এখান থেকে সহজেই খুঁজে নিতে পারবেন।
৪. স্ক্রল করে খুঁজতে না চাইলে জিমেইলের সার্চ বারে জিমেইলটি খুঁজতে পারেন। এ ছাড়া মেইলগুলো তালিকা কমাতে প্রেরকের ইমেইল ঠিকানা টাইপ করুন বা সার্চ বারের ডানদিকে থাকা ‘অ্যাডভান্সড সার্চ’ আইকন ব্যবহার করুন। আপনি নিম্নলিখিত টেক্সট দিয়ে ইমেইলগুলো খুঁজে পেতে পারেন—
যদি আপনি ইমেইলটির এসব বিষয়বস্তু না জানেন, তবে সার্চ বারে ক্লিক করুন, আপনি যেসব শব্দ জানেন সেগুলো টাইপ করুন এবং ‘ইন্টার’ বাটনে ক্লিক করুন। জিমেইল সাধারণত আপনার টাইপ করা শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত সমস্ত ইমেইল দেখাবে।
৫. কাঙ্ক্ষিত ইমেইল খুঁজে পাওয়া পর সেটি ইনবক্সে ফিরিয়ে আনা যায়। এ জন্য ওয়েব সংস্করণের ক্ষেত্রে ড্যাশবোর্ডের ওপরে থাকা ‘মুভ টু ইনবক্স’ অপশনে ক্লিক করুন। এটি ইমেইলটিকে আর্কাইভ থেকে সরিয়ে ইনবক্সে স্থানান্তরিত করবে। জিমেইল অ্যাপে ‘আর্কাইভ ‘ (একটি বক্সের মতো দেখতে) অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ইমেইলটিকে আর্কাইভ থেকে সরিয়ে ইনবক্সে ফিরে আসবে।
তথ্যসূত্র : ইনডিড ক্যারিয়ার গাইড

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে