চ্যাটজিপিটি থেকে ভালো উত্তর পেতে হলে প্রশ্ন করার ধরন খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন যত স্পষ্ট হবে, উত্তর তত ভালো হবে।
স্পষ্ট এবং নির্দিষ্টভাবে প্রশ্ন করুন
খুব সাধারণ কিংবা অস্পষ্ট প্রশ্ন করলে চ্যাটজিপিটি ঠিকভাবে বুঝতে পারে না। যেমন—ভালো ছবি কীভাবে তুলব?
মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে হলে আলো ও ক্যামেরা সেটিং কীভাবে ঠিক করব?
নির্দিষ্ট প্রশ্ন করলে চ্যাটজিপিটি বিষয়টি সহজে ধরতে পারে।
কাজের প্রসঙ্গ ও লক্ষ্য জানিয়ে দিন
আপনি কী করতে চান, কেন করতে চান, আর কার জন্য করছেন—এগুলো জানালে উত্তর আরও ভালো হয়। ধরা যাক, একটি ছবিতে একজন লোক দাঁড়িয়ে আছে। আপনি চাইছেন ছবির ব্যাকগ্রাউন্ড বদলাতে এবং তার হাতে একটি চায়ের কাপ যোগ করতে। এ ধরনের ক্ষেত্রে শুধু ছবি এডিট করো, বললে চলবে না। প্রথমে লোকটির ছবি দিয়ে লিখুন, ‘আমি এই লোকের ছবির ব্যাকগ্রাউন্ডে গাছপালা যোগ করতে চাই। লোকটির হাতে একটি চায়ের কাপও দিতে চাই। চেহারা যেন বিকৃত না হয়।’ এভাবে বলে দিলে চ্যাটজিপিটি বুঝতে পারে, আপনি ঠিক কী চান।
একসঙ্গে অনেক প্রশ্ন করবেন না
একসঙ্গে অনেক প্রশ্ন করলে উত্তর গুলিয়ে যেতে পারে। তাই এক প্রশ্ন একবারই করুন।উত্তর বুঝে তারপর পরের প্রশ্ন করুন। কিছু না বুঝলে আবার পরিষ্কার করে বলুন। বিষয়, উদ্দেশ্য, পছন্দ এবং স্পষ্টভাবে নির্দেশনা দিলে চ্যাটজিপিটি আপনাকে সবচেয়ে ভালো সাহায্য করতে পারে।
সূত্র: টেক রাডার

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে