সীমিত সংখ্যক নমুনা সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করছে ভারতীয় কোম্পানি টাটা ইলেকট্রনিকস। এর মাধ্যমে ভারতের চিপ উৎপাদন শিল্প আরও একধাপ এগিয়ে যাবে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দা ইকোনমিক টাইমস এ খবর দিয়েছে।
দেশীয় চিপের নমুনায় বেঙ্গালুরুতে অবস্থিত কোম্পানির রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে প্যাকেটজাত করা হয়েছে। জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অংশীদারি কোম্পানিগুলোর কাছে এসব চিপ রপ্তানি করছে টাটা ইলেকট্রনিকস।
বিভিন্ন তথ্য সূত্র বলছে, আসামে চিপ তৈরির নতুন কারখানা খুলছে কোম্পানিটি। পাশাপাশি ধোলেরা গুজরাটের অবস্থিত চিপের কারখানাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে টাটা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ইকোনমিক টাইমসকে বলেছে, রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে চিপ প্যাকেটজাত করা হয়েছে ও এখন সেগুলো দেশের বাইরে গ্রাহকেদের কাছে পাঠানো হবে। কোম্পানিটি একাধিক অংশীদার রয়েছে ও তাদের গ্রাহকসংখ্যা বৃদ্ধি করছে। এদের মধ্যে কিছু পণ্য এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
ধোলেরার চিপ কারখানা থেকে ২৮ এনএম (ন্যানোমিটার), ৪০ এনএম, ৫৫ এনএম, ৯০ এনএম ও ১১০ এনএম নড তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।
প্রতিবেদনে আরও বলা হয়, চিপটি চূড়ান্ত করার জন্য একে কয়েকটি ধাপে পরীক্ষা করা হবে। এর মধ্যে কিছু চিপ রিসার্চ ও ডেভেলপমেন্টের চূড়ান্ত পর্যায়ে থাকবে। চিপগুলো উন্নত করার জন্য নির্দিষ্ট গ্রাহকদের প্রতিক্রিয়া জানবে কোম্পানিটি এ জন্য চিপগুলো কিছু গ্রাহকের কাছে রপ্তানি করা হবে। ২০২৭ সাল থেকে চিপ উৎপাদন শুরু হবে।
টাটা কোম্পানি চিপগুলো রপ্তানি করছে। তবে এগুলো বিভিন্ন পণ্যে ব্যবহার করা হতে পারে। কোনো নির্দিষ্ট পণ্যের জন্য চিপগুলো তৈরি করা হয়নি।
গত এপ্রিলে সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করার জন্য টেসলা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা। চুক্তিটিকে টাটা গ্রুপের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ এর ফলে টাটা ইলেকট্রনিকস বিশ্বব্যাপী গ্রাহকের কাছে একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে উঠে আসবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হবে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে