১০ বছরের বেশি সময় পর ওয়েবসাইটের ডিজাইনে পরিবর্তন এনেছে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। এরই মধ্যে গত কয়েক সপ্তাহে বিভিন্ন ভাষায় নতুন এই ইন্টারফেস উন্মোচন করা হয়েছে। এবার ইংরেজি ভাষাতেও উইকিপিডিয়ার নতুন এই ইন্টারফেসের দেখা মিলছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, উইকিপিডিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য সাইটটির ব্যবহার আরও সহজ করে তোলা। সাইটটিতে ভাষা পরিবর্তন, অনুসন্ধান ইত্যাদি অপশনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তনগুলোকে খুব একটা চোখে পড়ার মতো নয় বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।
উইকিপিডিয়ার ডিজাইনাররা জানান, মূলত সাইটের ‘সহজ’ ইন্টারফেস অক্ষত রেখেই আধুনিকীকরণের চেষ্টা করা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্মের পাঠকেরাও এতে আকৃষ্ট হন। নতুন ইন্টারফেস তৈরি করতে বিভিন্ন দেশের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী গ্রুপের সাহায্য নেওয়া হয়। তাদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ঘানা ও আর্জেন্টিনার মতো দেশের উইকিপিডিয়া পাঠকেরাও ছিলেন।
ব্যবহারকারীর সংখ্যার হিসাবে বিশ্বের শীর্ষ ১০টি ওয়েবসাইটের একটি হচ্ছে উইকিপিডিয়া। ২০০১ সালের ১৫ জানুয়ারি জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া তৈরি করেন। উইকিপিডিয়ার শুরু হয়েছিল নুপিডিয়ার একটি বর্ধিত প্রকল্প হিসেবে। ‘নুপিডিয়া’ ছিল ইংরেজি ভাষায় একটি মুক্ত বিশ্বকোষ, যেখানে শুধু অভিজ্ঞরা লিখতেন এবং একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী লেখাগুলো সম্পাদনা করা হতো।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে