নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে দেশের বাজারে শাওমি এনেছে অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। এর মূল আকর্ষণ ডিজাইন ও প্রযুক্তি।
সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতে বসে সিনেমা হলের অভিজ্ঞতা এবং গেমিংয়ে মসৃণ ও ইন্টার্যাকটিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা—সবই পাওয়া যাবে এক টিভিতে। এ ছাড়া রয়েছে চোখধাঁধানো কিউএলইডি ৪-কে রেজল্যুশনের ডিসপ্লে। আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে প্রতিটি দৃশ্য, শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলো আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে।
তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধু এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট। এগুলো এই টিভির ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আরও পরিষ্কার শব্দের জন্য দারুণ অভিজ্ঞতা দেবে।
পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য অ্যাপে দ্রুতগতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোড করার জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তা থেকে মুক্ত রাখবে। চলতি বছরের অক্টোবর মাসে বিশ্বব্যাপী লঞ্চ করা হয় শাওমি টিভি এ প্রো ২০২৫।

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে