পোষা প্রাণীদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবতার তৈরি করার নতুন একটি ফিচার নিয়ে এল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোষা প্রাণীর একটি কার্টুনের মতো অবতার তৈরি করতে পারবে। তবে শুধু স্ন্যাপচ্যাটের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এই অবতার তৈরির জন্য স্ন্যাপচ্যাটের ক্যামেরা দিয়ে পোষা প্রাণীর একটি ছবি তুলতে হবে ও এরপর এআই পোষাপ্রাণীটির কয়েকটি অবতার তৈরি করে দেবে। এর মধ্য থেকে ব্যবহারকারীরা পছন্দমতো অবতার বেছে নিতে পারবে। তবে বিটইমোজির মতো বেশি কাস্টমাইজেশনের সুযোগ আপাতত পাওয়া যাবে না।
২০২২ সালে স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করা হয়। এই প্ল্যানের আওতাভুক্ত ব্যবহারকারীদের বিশেষ এআই ভিত্তিক ফিচার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। যেমন: মাইএআই অ্যাসিস্টেন্ট, ক্রিয়েটিভ ক্যামেরা ফিল্টার ও এআই দিয়ে তৈরি স্ন্যাপস।
এআই টুলোগুলো সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশনের প্ল্যানের মাধ্যমেও কোম্পানিটি ভালো আয় করছে।
এছাড়া সব ব্যবহারকারীর জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে স্ন্যাপচ্যাট। এর মধ্যে রয়েছে একটি টেমপ্লেট এডিটিং ফিচার। এর মাধ্যমে ক্লিপ এডিট আরও সহজ হবে বলে দাবি করছে কোম্পানিটি। এছাড়াও স্ন্যাপ এডিটে ও পাঠানোর জন্য নতুন সোয়াইপ গেসচার নিয়ে আসা হচ্ছে। এছাড়া তিন মিনিট
দৈর্ঘ্যের ভিডিও অ্যাপটি দিয়ে ধারণ করা যাবে ওপাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টোরি পোস্টের ক্ষেত্রে আরও সৃজনশীলতা দেখাতে পারবে।
তথ্যসূত্র:গিজমোচিনা

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে