ইনস্টাগ্রামের মতো নতুন চ্যাট থিম নিয়ে কাজ করছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আসন্ন এই ফিচার আপনাকে চ্যাট উইন্ডোগুলো কাস্টমাইজ করার সুযোগ দেবে। ফলে চ্যাটের থিম নিজের রুচি অনুযায়ী পরিবর্তন করা যাবে।
ফিচারটি সর্বপ্রথম সনাক্ত করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো। কাস্টম থিমগুলো এখন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.১২ বেটা সংস্করণে পাওয়া যাবে।
এসব থিমের কিছু সক্রিয় করতে পেরেছেন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক। এই কাস্টমাইজেশন অপশনটি ব্যবহারকারীদের তাদের চ্যাট ব্যাকগ্রাউন্ড এবং ডিফল্ট চ্যাট থিমের ওয়ালপেপারের জন্য বিভিন্ন রঙ থেকে পছন্দ করার সুযোগ দেবে।
তবে ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা অনেকগুলো ওয়ালপেপার দেখতে পারবেন। এছাড়া ডার্ক মোড ও হোয়াইট মোডের ক্ষেত্রে মোডগুলো কতটুকু তীব্র হবে তাও ব্যবহারকারীরা নির্ধারন করতে পারবেন।
চ্যাট থিমটি ডিফল্টভাবে সমস্ত কথোপকথনে কার্যকর হবে যা ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারসহ অন্যান্য মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর থিম এবং চ্যাট ব্যাকগ্রাউন্ডের মতো কাজ করবে। একবার একটি রং নির্বাচন করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট চ্যাট থিম হিসাবে সেট হবে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওয়ালপেপার ও ব্যাকগ্রাউন্ড রংও নির্ধারিত হবে। তবে এই থিমটি শুধু যে দিয়েছে সেই দেখতে পারবে।
এই ফিচারটি এখনো সর্বজনীনভাবে উন্মুক্ত করা হয়নি এবং ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এটি সবাই ব্যবহার করতে পারবে।
সম্প্রতি মেটা একটি ধারণা দিয়েছে যে, কীভাবে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপে বার্তা পাঠাতে এবং কল করতে পারবে। আসন্ন এই ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রাখতে তৈরি করা হয়েছে।
কিছুদিন আগে হোয়াটসঅ্যাপের ভিডিও জিআইএফ করার সুযোগও দিয়েছে মেটা।

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৩ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে