সিস্টেমের মান উন্নয়নের কাজের জন্য গ্রামীণফোনের রিচার্জ সেবা আগামীকাল শুক্রবার ১৩ থেকে বন্ধ থাকবে। এছাড়াও আরও কিছু ১৭ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেট চালু থাকবে। ওয়েবসাইটে দেওয়া এক নোটিসে এ তথ্য জানায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি।
ওয়েবসাইটে নোটিশে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন ও স্কিটো নম্বরে রিচার্জ বন্ধ থাকবে। আর রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড বিল পেমেন্ট ও বিল আপডেট এবং প্রি–পেইড ও পোস্ট–পেইডের মধ্যে আন্তঃমাইগ্রেশন বন্ধ থাকবে।
ফলে এ সময় গ্রাহকেরা দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিং- কোনো মাধ্যমেই ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না। শুধু স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে রিচার্জ করা যাবে। বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিস বন্ধ থাকবে। সংযোগ চালু রাখতে এই সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করে রাখতে পারেন।
দেশে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক প্রায় আট কোটি। অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে গ্রামীণফোন।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে