প্রযুক্তির ছোঁয়ায় কলমও এখন স্মার্ট হচ্ছে। কলম দিয়ে খাতায় লেখা সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সংরক্ষণ করা যাবে। তেমন কিছু স্মার্ট পেন আছে বাজারে।

নিও স্মার্ট পেন
কাগজের লেখা পড়তে পারে এই স্মার্ট পেন। এটি দিয়ে লেখার সময় সবকিছু ধারণ করে একই সঙ্গে তাৎক্ষণিকভাবে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা কম্পিউটারে ডিজিটাল নোটে রূপান্তর করে। নিও স্মার্ট পেন এনকোড প্রযুক্তি নামক একটি অনন্য সিস্টেম ব্যবহার করে। কলমটিতে একটি ক্ষুদ্র ক্যামেরা রয়েছে, যা বিশেষ কাগজের ওপর থাকা অদৃশ্য মাইক্রো ডট প্যাটার্ন পড়তে পারে। এসব বিন্দু কলমকে সঠিক অবস্থান এবং নড়াচড়া শনাক্ত করতে সাহায্য করে। ব্লুটুথের মাধ্যমে নিও পেন নোটস অ্যাপে ডেটা পাঠায়। লেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনে প্রদর্শিত হবে। এই পেন প্রতি সেকেন্ডে ১২০-১৩০ ফ্রেমের বেশি গতিতে লেখা ধারণ করতে পারে। তাই এই কলম দিয়েও বিশেষ কাগজে লিখতে হয়। হাতের লেখাকে ডিজিটাল টেক্সটে রূপান্তর করা এই কলম তৈরি করেছে কোরিয়ার কোম্পানি নিও। বর্তমানে তাদের বিভিন্ন মডেলের স্মার্ট পেন পাওয়া যাচ্ছে।
লাইভস্ক্রাইব স্মার্ট পেন
সাধারণ কলম দিয়ে লিখে হয়তো আমরা কাগজে কোনো কিছু সংরক্ষণ করি। প্রেসনোট, লেকচার, জরুরি কোনো সূত্র কিংবা কোনো বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য। কিন্তু লাইভস্ক্রাইভ স্মার্ট পেন সরাসরি কথ্য শব্দ রেকর্ড করে। লাইভস্ক্রাইভ স্মার্ট পেন হলো একটি অত্যাধুনিক লেখার সরঞ্জাম, যা কথ্য শব্দ রেকর্ড করে এবং বিশেষ কাগজে লেখা নোটের সঙ্গে সেগুলো সমন্বয় করে। লাইভস্ক্রাইবের ইকো পেন জনপ্রিয় স্মার্ট পেনগুলোর মধ্যে অন্যতম। এটি দিয়ে একজন শিক্ষার্থী শিক্ষকের বলা সবকিছু রেকর্ড করতে পারে। পরে কাগজের ওপর থাকা কোনো শব্দের ওপর কলমের ডগা দিয়ে টোকা দেওয়ার পর তার যেকোনো অংশ পুনরায় শুনতে পারে। দেখতে এবং লেখার ক্ষেত্রে সাধারণ কলমের মতো হলেও এটি আসলে একটি কম্পিউটার। এতে রয়েছে একটি প্রসেসর, ওলেড ডিসপ্লে, মাইক্রো-ইউএসবি কানেক্টর, হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন। এটি পাবলিশিং প্ল্যাটফর্ম, যা থার্ড পার্টি জাভাভিত্তিক অ্যাপ্লিকেশন সমর্থন করে। লাইভস্ক্রাইব স্মার্ট পেনগুলো ২ জিবি, ৪ জিবি ও ৮ জিবি ধারণক্ষমতার পাওয়া যায়। যেগুলোতে যথাক্রমে প্রায় ২০০, ৪০০ এবং ৮০০ ঘণ্টার অডিও সংরক্ষণ করা যায়। এই স্মার্ট পেনের জন্য বিশেষ কাগজের প্রয়োজন হয়, একে লাইভস্ক্রাইব নোটবুক বলা হয়। অডিও সংরক্ষণ করতে পারা এই কলম বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য আদর্শ হতে পারে। বর্তমানে লাইভস্ক্রাইভ কোম্পানির ওয়েবসাইটে বিভিন্ন মডেলের স্মার্ট পেন রয়েছে।

মোলস্কিন স্মার্ট পেন
নিও স্মার্ট পেনের মতো অনেকটা মোলস্কিন স্মার্ট পেন। একটি স্মার্ট পেন, স্মার্ট নোটবুক এবং মোবাইল অ্যাপ মিলেই মোলস্কিন স্মার্ট রাইটিং সেট। এতে থাকা কালো অ্যালুমিনিয়ামের কলমটিতে ইনফ্রারেড ক্যামেরা আছে, যা কাগজের ওপর লেখা স্ক্যান করতে পারে। তারপর ডিজিটাল টেক্সট আকারে অ্যাপে পাঠাতে পারে। মোলস্কিনের দাবি, এতে ১ হাজারটি পর্যন্ত নোট পৃষ্ঠা সংরক্ষণ করা সম্ভব। বিশেষ নোটবুকটি মোলস্কিনের পেপার ট্যাবলেট নিজস্ব ডট প্যাটার্ন ব্যবহার করে, যা কলমটি শনাক্ত ও স্ক্যান করতে পারে। প্রতিটি পাতায় ই-মেইলের মাধ্যমে সহজে শেয়ার করার জন্য একটি খামের আইকন রয়েছে। অ্যাপটি খোলা থাকা অবস্থায় পাতাটিতে ট্যাপ করা হলে পাঠানোর জন্য প্রস্তুত একটি পিডিএফসহ ই-মেইল চলে আসবে। অর্থাৎ ই-মেইলও লেখা যাবে। তা ছাড়া যেকোনো লেখা পিডিএফ, টেক্সট ও এসভিজি ফাইলে সংরক্ষণ করা যায়। মোলস্কিনের ফিচারগুলো পূর্ববর্তী দুটি স্মার্ট পেনের মতো হলেও এটি তুলনামূলক ব্যয়বহুল।

আট বছর ও তার কম বয়সী শিশুদের জন্য ‘নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। গত সোমবার এই অ্যাপটি চালু হয়। ভিডিও গেমের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জনপ্রিয় সব শো-এর ওপর ভিত্তি করে তৈরি গেম ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাসম্পন্ন এই অ্যাপটি...
৯ ঘণ্টা আগে
বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। তবে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে সন্তান এবং অভিভাবকদের মধ্যে বিশাল এক মানসিক ও তথ্যগত দূরত্ব তৈরি হয়েছে।
১৫ ঘণ্টা আগে
একটা সময় ছিল, যখন রোবট ব্যবহার করা হতো শুধু কাজের গতি বাড়ানোর জন্য। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে জাপানের জন্য এটি আর বিলাসিতা নয়, বরং শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের লক্ষ্য হলো, ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী ফিজিক্যাল এআই খাতের ৩০ শতাংশ...
১৬ ঘণ্টা আগে
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬ কে’ স্মার্টফোনটি অত্যাধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি। অপো এ৬কে ফোনের প্রধান আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা।
২ দিন আগে