
সম্প্রতি একদল শৌখিন বিজ্ঞানী সৌরজগতের প্রায় শেষ সীমায়, প্লুটো থেকেও বহুদূরে কুইপার বেল্ট ছাড়িয়ে, আরেকটি রহস্যময় গ্রহ আবিষ্কার করতে পেরেছেন। সৌরজগতের ওই অঞ্চলে আলো এবং তাপমাত্রা খুব কম। তবে বিস্ময়কর গ্রহটি একটি সাধারণ গ্রহের তুলনায় আকার-আয়তনে বেশ ছোট। মাত্র ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল ব্যাসের এই বামন গ্রহের নাম দেওয়া হয়েছে ২০১৭-এর ২০১ বা ২০১৭ অব ২০১। ভীষণ রকমের উপবৃত্তাকার অত্যন্ত অদ্ভুত কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এটি সময় নেয় ২৫ হাজার বছর। অন্যভাবে বলা যায়, ২০১৭-এর ২০১ বামন গ্রহের এক বছর পৃথিবীর ২৫ হাজার বছরের সমান। এর কক্ষপথের দূরত্ব কখনো কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্বের ১ হাজার ৬০০ গুণ বেশি দূরত্বে হয়ে থাকে।
প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি প্রতিষ্ঠানে কর্মরত সিহাও চেন এবং তাঁর দল এই অসাধ্য সাধন করেছেন। ভিক্টর এম ব্লাঙ্কো টেলিস্কোপ এবং কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপ দিয়ে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে তোলা ১৯টি সংরক্ষিত ছবি থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাঁরা এই বামন গ্রহ শনাক্ত করতে পেরেছেন। সিহাও চেন এবং তাঁর দল এতে বেশ আশাবাদী হয়েছেন। তাঁরা এরই মধ্যে ঠিক করেছেন, ২০১৭-এর ২০১ সম্পর্কে আরও খোঁজখবর নেবেন এবং এ নিয়ে অনুসন্ধান চালাবেন। তাঁরা তাঁদের গবেষণার কাজে ওয়েব স্পেস টেলিস্কোপ, হাবল ও আলমা রেডিও টেলিস্কোপ ব্যবহার করবেন।
তাঁরা আশা করছেন, এই দুরবিনগুলো বামন গ্রহটির অনেক রহস্যের জটিল গিঁট খুলে দেবে। আকার, আকৃতি, ভূপৃষ্ঠের গঠন এবং সেখানে বায়ুমণ্ডল ও উপগ্রহের সম্ভাব্য উপস্থিতি নির্ধারণে সহায়তা করবে।
মহাকাশবিজ্ঞানীরা এমন আবিষ্কারকে বিগত দশকের মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন। এই আবিষ্কারের ফলে উপগ্রহ, গ্রহ ও নক্ষত্রের মহাকর্ষ বলের প্রভাবের হিসাব-নিকাশ এবং সৌরজগতের গ্রহ ব্যবস্থাপনা সম্পর্কে, বিশেষ করে সৌরজগতের ব্যাপ্তি ও কুইপার বেল্ট ছাড়িয়ে যে সুবিশাল অঞ্চল রয়েছে, সে সম্পর্কে প্রচলিত ধারণা বদলে যাবে।
এই আবিষ্কারের মাধ্যমে সৌরজগৎ নিয়ে গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তাই জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী মহলে এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে