
কোনো কিছু কেনার সময় দরদাম করা আমাদের আদি ও অকৃত্রিম রীতি। অ্যাপে সে সুযোগ নেই। কিন্তু এবার রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও সেই সুবিধা আনছে। পাঠাও অ্যাপে এখন থেকে ভাড়া নিজেরাই নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা; অর্থাৎ করা যাবে ইচ্ছেমতো দরদাম!
আগের নিয়ম অনুযায়ী, একজন ব্যবহারকারী অ্যাপে গন্তব্য ঠিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট ভাড়া দেখতে পেতেন। মূলত ব্যবহারকারীর অবস্থান থেকে গন্তব্যের দূরত্ব, সময়সহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে পাঠাও অ্যাপের অ্যালগরিদম একটি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিত। ফলে ব্যবহারকারী এবং চালক তাঁদের কাঙ্ক্ষিত ভাড়ায় যাত্রা করতে পারতেন না। তবে পাঠাও সেবার নতুন মডেল অনুযায়ী আর অ্যাপের নির্ধারিত ভাড়ায় যাত্রা করতে হবে না যাত্রী ও চালকদের।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানিয়েছে, নতুন পদ্ধতিতে একজন ব্যবহারকারী অ্যাপের নির্দেশিত ভাড়ায় যাত্রার জন্য অনুরোধ পাঠাতে পারবেন। আবার নিজেদের পছন্দমতো ভাড়া ঠিক করেও অ্যাপ থেকে অনুরোধ করতে পারবেন। ব্যবহারকারীর অনুরোধ একসঙ্গে একাধিক চালকের কাছে চলে যাবে। যদি ব্যবহারকারীর অনুরোধ একাধিক চালক গ্রহণ করেন, সে ক্ষেত্রে ব্যবহারকারী তাঁর পছন্দমতো চালক বেছে নেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ওই ব্যবহারকারী গাড়ির মডেল থেকে শুরু করে চালকের রেটিং, ব্যবহারকারী থেকে চালকের দূরত্ব ইত্যাদি বিষয় বিবেচনা করবেন।
ঠিক একইভাবে একজন চালকও একাধিক অনুরোধ পেলে সেখান থেকে তাঁর যাত্রী বেছে নেওয়ার সুযোগ পাবেন। অথবা চালক নতুন করে ভাড়ার প্রস্তাব রাখতে পারবেন ব্যবহারকারীর কাছে। পাঠাও আশা করছে, এই সেবার ফলে চালকদের আয় বাড়ার পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ভাড়ায় যাত্রার সুযোগ পাবেন। এতে উভয় পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ থাকছে।
পাঠাও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৫ সালে। শুরুতে প্রতিষ্ঠানটি কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলেও পরের বছরই চালু করে তাদের রাইড শেয়ারিং সেবা। যাত্রী ও চালকের সুবিধার্থে পাঠাও নিয়মিতই নতুন নতুন ফিচার যুক্ত করছে তাদের অ্যাপে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে