ইউক্রেন হামলার প্রতিবাদে করপোরেট প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় বাণিজ্যিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। সেখানে বড় ভূমিকা রাখছে অ্যাপল। রাশিয়া থেকে অ্যাপল পে এবং অ্যাপল ম্যাপের মতো পরিষেবাগুলো গুটিয়ে নিয়েছে। এদিকে প্রসিদ্ধ ব্র্যান্ড নাইকির অনলাইন অর্ডার বন্ধ রয়েছে। শুধু তাই নয় খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলো এক দফায় তাদের বাজারের ক্ষেত্র কমিয়ে এনেছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তির হর্তাকর্তারা বলছেন, রাশিয়ান আগ্রাসনের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং এর মাধ্যমে তারা ‘সহিংসতার ফলে ক্ষতিগ্রস্তদের’ পাশে দাঁড়িয়েছে।
যদিও নাইকি এ দ্বন্দ্বের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গ্রাহকেরা আর অনলাইনে এর পণ্য অর্ডার করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, তারা রাশিয়ার গ্রাহকদের কাছে পণ্য সরবরাহের গ্যারান্টি দিতে পারছে না তাই অনলাইন অর্ডার নেওয়া বন্ধ করেছে। তারা ওয়েবসাইটে গ্রাহকদের নিকটস্থ নাইকি স্টোরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এমনকি চলচ্চিত্র স্টুডিও, গাড়ি নির্মাতা এবং প্রযুক্তি সংস্থাগুলোও সম্প্রতি তাদের কর্মপরিধি কমিয়ে এনেছে।
এ বিষয়ে ইউক্রেনের একজন পার্লামেন্ট সদস্য লেসিয়া ভসিলেঙ্কো টুইটারে লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে, স্পোর্টসওয়্যারের মহারথীদের নেওয়া পদক্ষেপটি অন্য ব্যক্তিগত সংস্থাগুলোর ক্ষেত্রে একটি দুর্দান্ত উদাহরণ হতে পারে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
৬ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে