
গুগলের এআই ডেটা সেন্টার প্রকল্পে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের আদানি গ্রুপ। শুক্রবার গ্রুপটির একজন শীর্ষ নির্বাহী এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ডেটা ধারণক্ষমতার চাহিদা দ্রুত বাড়ায় এ খাতে বড় ধরনের বিনিয়োগে আগ্রহী আদানি গ্রুপ।
চলতি বছরের অক্টোবরেই গুগল জানিয়েছিল, তারা আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে একটি বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্মাণ করবে। এই প্রকল্প এখন পর্যন্ত ভারতে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ।
এআই প্রযুক্তিতে বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি বা ডেটা প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। যেহেতু এআইয়ের ব্যবহার বাড়ছে। তাই হাজার হাজার চিপ একসঙ্গে যুক্ত করে বিশেষায়িত ডেটা সেন্টারের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে।
আদানি গ্রুপের সিএফও জুগেশিন্দার সিং জানান, গুগলের এ প্রকল্প আদানি কনেক্সকে (আদানি এন্টারপ্রাইজেস ও যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা সেন্টার অপারেটর এজকনেক্সের যৌথ উদ্যোগ) সর্বোচ্চ ৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের সুযোগ দিতে পারে। তিনি বলেন, ‘শুধু গুগল নয়, অনেকে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
গুগল চলতি বছরই বিশ্বব্যাপী ডেটা সেন্টারের সক্ষমতা বাড়াতে ৮৫ বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে। এআইয়ের ব্যবহার বাড়ায় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের সংশ্লিষ্ট অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগে ঝুঁকছে।
ভারতের দুই শীর্ষ ধনী গৌতম আদানি ও মুকেশ আম্বানিও দেশের ভেতরে বিশাল আকারের ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ার প্রতিযোগিতায় নেমেছেন।
জানা গেছে, গুগলের এআই ডেটা সেন্টারটি অন্ধ্র প্রদেশের বন্দরনগর বিশাখাপট্টনমে নির্মিত হবে। প্রকল্পের প্রাথমিক ক্ষমতা থাকবে ১ গিগাওয়াট, যা ভারতের ডেটা সেন্টার শিল্পে একটি বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে