ব্যস্ততার কারণের অনেক সময় খুদে বার্তা বা এসএমএস শিডিউল করে রাখার প্রয়োজনীতা দেখা দেয়। এর মাধ্যমে একটি নিদির্ষ্ট সময়ে বার্তাগুলো প্রাপকের কাছে কাছে স্বয়ক্রিয়ভাবে পৌঁছে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই এসএমএম শিডিউল করা যায়।
আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এসএমএস শিডিউল করা সহজ। তবে ফিচারটি কীভাবে ব্যবহার করতে হয় তা অনেকের অজানা। তাই অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড এসএমএস শিডিউল করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ম্যাসেজিং অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর পছন্দের মতো এসএমএস টাইপ করুন।
৩. মেসেজটি পাঠানোর জন্য নিচের দিকে ডান পাশে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করতে হয়। তবে মেসেজ শিডিউলের জন্য এই আইকোনের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে সময় নির্বাচন করুন বা নিজের সুবিধামতো সময় নির্বাচন করুন। এ জন্য ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ক্যালেন্ডার থেকে দিনটি নির্বাচন করে নেক্সট বাটনে ট্যাপ করুন।
৬. ঘড়ি থেকে সময় নির্বাচন করে আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. আপনার সেট করার সময় ও দিনটি নিশ্চিত করার জন্য একটি পপ আপ মেনু দেখানো হবে। এর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে আপনার এসএমএসটি শিডিউল হয়ে যাবে। নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসটি পাঠানো হবে।
আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে
আইমেসেজ থেকে সরাসরি এসএমএস শিডিউল করা যায় না। তবে আইফোনের শর্ট কাট অ্যাপ ব্যবহার করে এই কাজ করা যায়। অ্যাপটি আইওএস ১৩ ও পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোর আইফোনে ব্যবহার করা যায়। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
১. ফোনের শর্টকাট অ্যাপটি চালু করুন।
২. পেজের নিচের দিকে থাকা ‘অটোমেশন’ ট্যাবটি নির্বাচন করুন।
৩. এর আগে কোনো অটোমেশন (শিডিউল) তৈরি করে না থাকলে ‘Create Personal Automations’–এ ট্যাপ করুন।
আগে থেকেই কোনো অটোমেশন তৈরি করা থাকলে এই অপশন দেখা যাবে না। এ জন্য ওপরের ডান দিকে কোনায় থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘Create Personal Automation’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Time of Day’ অপশনটি নির্বাচন করুন।
৫. দিন ও সময় নির্বাচন করুন।
৬. এরপর মেসেজটি প্রতি মাসে না একবারেই পাঠানো হবে তা নির্বাচন করুন।
৭. পরের পেজের ‘এড অ্যাকশন’ বাটনে ট্যাপ করুন।
৮. অ্যাকশন মেনুতে সেন্ড মেসেজ সেকশন থেকে যাকে মেসেজ পাঠাতে চান তাকে নির্বাচন করুন। এরপর ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৯. এরপর এসএমএসটি টাইপ করুন ও আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১০. সময় ও দিনটি পুনরায় চেক করে ‘Ask Before Running’ এর পাশের টগল বাটনটি ট্যাপ করুন। এর ফলে কোনো নোটিফিকেশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ওই সময়ে মেসেজটি চলে যাবে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে