
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
‘হানজালা হ্যাক টিম’ নামক একটি গ্রুপ এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এফবিআইয়ের ‘অভেদ্য’ সিস্টেমে হানা দিয়েছে তারা। তবে সাইবার নিরাপত্তা গবেষক রন ফ্যাবিলার মতে, এটি কোনো সরকারি সিস্টেম হ্যাক নয়, বরং প্যাটেলের ব্যক্তিগত ই-মেইলের একটি ‘পুরোনো ড্রয়ারে’ হানা দেওয়ার মতো বিষয়। চুরি হওয়া ই-মেইলগুলো ২০১১ থেকে ২০২২ সালের মধ্যকার, যাতে তাঁর পারিবারিক ছবি, ব্যবসার তথ্য এবং ভ্রমণের বিবরণ রয়েছে।
এফবিআই এই হ্যাকিংয়ের ঘটনা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, কোনো সরকারি বা গোপনীয় তথ্য চুরি হয়নি। হ্যাকারদের শনাক্ত করতে বা তথ্য দিতে পারলে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ডিরেক্টর প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল লক্ষ্য করে চালানো এই হামলার বিষয়ে অবগত এবং সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান-সংশ্লিষ্ট হ্যাকাররা এই কাজ করেছে। এর আগে ২০২৪ সালের শেষ ভাগেও কাশ প্যাটেল এবং ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার (যেমন টড ব্ল্যাঞ্চ ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র) ব্যক্তিগত অ্যাকাউন্ট লক্ষ্য করে বিদেশি হ্যাকাররা হামলা চালিয়েছিল।
হ্যাকার গ্রুপটি দাবি করেছে, ইরানে একটি প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তারা এই প্রতিশোধ নিচ্ছে। ওই হামলায় ১৬৮টি শিশু নিহত হয়। মার্কিন বিচার বিভাগ মনে করছে, এই হ্যাকাররা সরাসরি ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছে।
কয়েক সপ্তাহ ধরে এই হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করেছে। মার্কিন সরকার তাদের ওয়েবসাইট জব্দ করার চেষ্টা করলেও হ্যাকাররা পুনরায় নতুন ওয়েবসাইট ব্যবহার করে হামলা চালিয়ে যাচ্ছে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে