মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘ব্লুস্কাইয়ের’ পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি এখন ব্লুস্কাইয়ের ব্যবহারকারীদের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মটি ব্যবহারে উৎসাহ দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক্সের এক ব্যবহারকারীকে ডরসি বলেন, তিনি গত রোববার ব্লুস্কাই থেকে বের হয়ে গেছেন। ঘোষণাটি অপ্রত্যাশিত ছিল। কারণ গত রোববার সন্ধ্যা পর্যন্ত কোম্পানিটির বোর্ডের সদস্য তালিকায় তার নাম দেখা যাচ্ছিল।
২০১৯ সালে ডরসি ব্লুস্কাই প্রতিষ্ঠা করেন। টুইটার যেন একটি ওপেন সোর্স কাঠামোতে পরিবর্তিত হতে পারে, তাই প্ল্যাটফর্মটির অভ্যন্তরীণ দল কাজ করছিল। তবে ২০২২ সাল নাগাদ এই লক্ষ পরিবর্তন হয় ও একটি স্বাধীন কোম্পানি হিসেবে সামনে আসে ব্লুস্কাই।
ডরসি প্রাথমিকভাবে ব্লুস্কাইয়ের একজন সক্রিয় ব্যবহারকারী ছিলেন। মাস্ক টুইটার কেনার পরে প্ল্যাটফর্মটির অনেক ব্যবহারকারী ব্লুস্কাইয়ে অ্যাকাউন্ট খুলে।
গত সেপ্টেম্বরে ব্লুস্কাইয়ে নিজের অ্যাকাউন্ট ডিলেট করে দেন ডরসি। গত শনিবার তিনি ক্রিপ্টো ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক ‘নস্ট্র’–তে ৫০ লাখ ডলার ও ‘স্টার্টস্মল’ দাতব্য সংস্থাকে ২ কোটি ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া তিনি এডওয়ার্ড স্নোডেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ানের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ ও মাস্কের অ্যাকাউন্ট ছাড়া সবগুলো অ্যাকাউন্ট আনফলো করেন।
এক টুইটে ডরসি বলেন, ‘নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোনো করপোরেশনের ওপর নির্ভর করবেন না। ডরসি টুইট স্বাধীন প্রযুক্তি ব্যবহার করে নিজেকে রক্ষা করুন।’
ডরসি যে সাইট প্রতিষ্ঠা করেছিলেন তা ভিন্ন মত প্রচার করলেও তিনি প্রকাশ্যে মাস্কের প্রশংসা করেন। ২০২২ সালে ডরসি বলেন, টুইটারের ভবিষ্যতের জন্য মাস্কই ‘একক সমাধান’। তবে ‘বেপরোয়া’ পদক্ষেপের জন্য তার এক বছর পরই মাস্কের সমালোচনা করেন ডরসি।
টুইটার থেকে বের হয়ে যাওয়ার পর নিজের আরেক কোম্পানি ‘ব্লকের’ ওপর মনোযোগ দেন ডরসি।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
৩ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে