২০২৫ সাল থেকে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপডেট করার সুবিধা দেবে না মাইক্রোসফট। গ্রাহকদের উইন্ডোজ ১১ ও ১২ ব্যবহারে উৎসাহিত করার জন্য কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদেনে জানায়।
গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরে থেকে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেটের জন্য গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। উইন্ডোজ ১০ প্রায় দশ বছর আগে বাজারে ছাড়া হয়েছে। মাইক্রোসফট একই সঙ্গে তিনটি অপারেটিং সিস্টেমকে সমর্থন দিতে চাচ্ছে না। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের উইন্ডোজে ১১ ব্যবহারের জন্য প্রলুব্ধ করার আশা করছে কোম্পানিটি। কারণ আপডেট উপযুক্ত কম্পিউটারে এখনো উইন্ডোজ ১১ এর আপডেট বিনামূল্যে পাওয়া যাবে।
২০২১ সালে উইন্ডোজ ১১ বাজারে আসে। এতে কোনো বৈপ্লবিক ফিচার নিয়ে আসা হয়নি। তবে যারা পরিবর্তন খুঁজছেন তাদের জন্য উইন্ডোজ ১১ উপযুক্ত হবে। অর্থ খরচ না করে উইন্ডোজ ১০ আপডেট ছাড়া ব্যবহার করা যাবে। কিন্তু এর ফলে ডিভাইসে ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
বিভিন্ন তথ্যসূত্রের মতে, ২০২৪ সালে উইন্ডোজ ১২ বাজারে ছাড়া হবে। তথ্যটি সঠিক হলেও উইন্ডোজ ১২ আপডেট বিনামূল্যে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজ ১২ তে এআইভিত্তিক অনেক ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া গত নভেম্বরে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করছে মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমের নতুন সংযোজন। ২৩ এইচ ২ নামে নতুন উইন্ডোজ ১১ আপডেটে কোপাইলটসহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে-ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে