২০৩০ সালের মধ্যে কম্পিউটিং খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে ওপেনএআই। চ্যাটজিপিটি নির্মাতা সংস্থা আইপিওর প্রস্তুতি নিচ্ছে, যা কোম্পানির মূল্য সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ওপেনএআইর রাজস্ব ১৩ বিলিয়ন ডলার হয়েছে, যা তাদের ১০ বিলিয়ন ডলারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে, আর খরচ হয়েছে ৮ বিলিয়ন ডলার, যা ৯ বিলিয়ন ডলারের লক্ষ্য থেকে কম।
এদিকে, এনভিডিয়া ওপেনএআইতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। কোম্পানিটি এই তহবিল সংগ্রহে ১০০ বিলিয়ন ডলারের বেশি চাইছে। এই বিনিয়োগের ভিত্তিতে স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন কোম্পানির মূল্য প্রায় ৮৩০ বিলিয়ন ডলার হবে এবং এটি সবচেয়ে বড় প্রাইভেট ফান্ডরেইজের একটি হিসেবে বিবেচিত হবে।
মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআই আশা করছে, ২০৩০ সালের মধ্যে তার মোট রাজস্ব ২৮০ বিলিয়ন ডলারের বেশি হবে, যা প্রায় সমানভাবে কনজ্যুমারস ও এন্টারপ্রাইজ ব্যবসা থেকে আসবে। অল্টম্যান গত বছর বলেছিলেন, কোম্পানি ৩০ গিগাওয়াট কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন খরচ করবে, যা প্রায় ২৫ মিলিয়ন মার্কিন বাড়িকে শক্তি দিতে যথেষ্ট।
অন্যদিকে, বিনিয়োগকারীদের জানানো হয়েছে, ২০২৫ সালে মডেল চালানোর খরচ চার গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানির সমন্বিত গ্রস মার্জিন ২০২৪ সালের ৪০ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে নেমেছে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে