ডাইসনের বাতাস বিশুদ্ধকারী হেডফোন কিংবা গারমিনের সৌরচালিত স্মার্টওয়াচ, পরিধানযোগ্য প্রযুক্তি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। হুয়াওয়ের ওয়াচ বাডস পরিধানযোগ্য প্রযুক্তিতে আরেকটি নতুন সংযোজন। এটি বিল্ট-ইন টিডব্লিউএস ইয়ারফোনসহ একটি স্মার্টওয়াচ।
আপনি যদি স্বাস্থ্যসচেতন হয়ে থাকেন, তাহলে হুয়াওয়ের এই নতুন ওয়াচ বাডস আপনার জন্যই। এতে আছে এসপিও ২ সেন্সর ও হার্টরেট সেন্সর। এ ছাড়া এটি থেকে ইসিজি করতে পারবেন। মোট ৮০টি ওয়ার্ক আউট মুড ও ২০০টি হেলথ কোর্স ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
হুয়াওয়ে ওয়াচ বাডসে আছে ম্যাগনেটিক লিড। এই লিড খুললে ভেতরে এক জোড়া ইয়ারফোন পাবেন। এতে রয়েছে থ্রিডি কার্ভড ডিসপ্লে। সঙ্গে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ৪৭ এমএম ব্যাসের ডায়াল আছে এই ডিভাইসে। আরও আছে ১ দশমিক ৪৭ ইঞ্চি বৃত্তাকার অ্যামোলেড ডিসপ্লে। ঘড়ির ভেতরে থাকছে বুলেট ডিজাইনের ওয়্যারলেস ইয়ারবাড। প্রতিটি ইয়ারবাডের দৈর্ঘ্য ২১ মিমি ও প্রস্থ ১০ মিমি, ওজন ৪ গ্রাম। এই ইয়ারবাড ট্যাপ করে সাউন্ড ও প্লে-ব্যাক কন্ট্রোল করা যাবে।
এআই নয়েজ ক্যানসেলিং ফিচার ও ট্রান্সপারেন্সি মুড পাবেন ইয়ারবাডটিতে। পানি ও ধুলা থেকে রক্ষার জন্য এতে রয়েছে আইপি ৫৪ রেটিং। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্টওয়াচের ভেতরে যেন পানি না ঢোকে ব্যবহারের সময়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এ ছাড়া ইয়ারফোন যখন স্মার্টওয়াচের ভেতরে চার্জে বসানো হবে, তখন সঠিক অ্যালাইনমেন্টের জন্য থাকছে বিশেষ ম্যাগনেট।
স্মার্টওয়াচ ও ইয়ারবাড সচল রাখতে এই ফিচার প্যাকড ডিভাইসে ৪১০ এমএএইচ ব্যাটারি দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, এক চার্জে তিন দিন চলবে এই স্মার্টওয়াচ। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি। এক চার্জে টানা ৪ ঘণ্টা গান শোনা যাবে। হুয়াওয়ে ওয়াচ বাডসের দাম ৪৬ হাজার ৩৭৩ টাকা।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে