বাইক চালাতে চালাতে কল ধরা যে কত কষ্টকর তা বাইকারমাত্রই জানেন; কিংবা দীর্ঘ পথে বাইক চালিয়ে যাওয়ার সময় গান শোনার ইচ্ছা হলেও তা ছিল বেশ দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বময় ঘটছে নানা ধরনের প্রযুক্তির উন্নতি। সেই উন্নতির হাত ধরেই বাইকারদের ইচ্ছাপূরণের সময় এসেছে। তাঁদের সুবিধার্থেই তৈরি হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি হেলমেট; যা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। নিত্যনতুন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে চলেছে বিভিন্ন হেলমেট প্রতিষ্ঠান।
আর সেই প্রতিযোগিতাতেই নাম লেখাল এক নয়া হেলমেট; যার ভেতরে রয়েছে ওয়্যারলেস সিস্টেম, আইএসআই এবং ডিওটি সার্টিফায়েড হেলমেট। জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা আর্থার। সম্প্রতি আর্থারের নির্মিত স্মার্ট হ্যালো হেলমেটটির দুই ধরনের ডিজাইন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। একটি হাফ ফেস, আরেকটি ফুল ফেস হেলমেট। সম্প্রতি একটি স্কুটির সঙ্গে এই স্মার্ট হ্যালো হেলমেট লঞ্চ করেছে আর্থার সংস্থা। মজবুত উপাদান দিয়ে তৈরি হয়েছে এই স্মার্ট হ্যালো হেলমেট; যা স্ক্র্যাচ ফি। কোথাও ঘর্ষণ লাগলে দাগ পড়বে না এই হেলমেটের গায়ে।
লঞ্চ হওয়া স্মার্ট হ্যালো হেলমেটের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো ব্লুটুথ কানেকটিভিটি। ফলে ফোনের সঙ্গে হেলমেট কানেক্ট করে সহজে ফোন কল ধরা যাবে। অটোমেটিক স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য রয়েছে একাধিক সেন্সর। রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা; যা একবার চার্জ দিলে চলবে পুরো সপ্তাহ। তবে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং সময় কতক্ষণ লাগবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারী সংস্থাটি।
হ্যালো হেলমেটে রয়েছে দুটি স্পিকার; যা এয়ার ভেন্ট এবং হারমোন কারডোন দ্বারা নির্মিত। এতে যুক্ত করা হয়েছে দুটি মাইক্রোফোন—যে স্পিকার ও মাইক্রোফোনের মাধ্যমে ফোনে কথা বলা যাবে। পাশাপাশি গানও শোনা যাবে। তবে আশঙ্কা থেকে যায়, স্পিকার থাকার ফলে বাইক আরোহী অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ির হর্ন বা আশপাশের আওয়াজ শুনতে পাবেন তো? এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবশ্যই শোনা যাবে।
শুধু তা-ই নয়, স্মার্ট হেলমেটে থাকা অত্যাধুনিক একটি ফিচার হলো চিটচ্যাট। যে ফিচারের কাজ হলো বাইক আরোহী ও পিলিওনের বার্তালাপের সংযোগ ঘটানো। অনেক সময় বাইক চলাকালে পিলিওন রাইডারদের কথা শুনতে পান না। তবে পিলিওন ও রাইডার—উভয়ের মাথায় যদি এই হেলমেট থাকে, তাহলে তাঁরা স্পিকার ও মাইক্রোফোন থাকায় নির্বিঘ্নে একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি দুজন একই মিউজিক শুনতে পারবেন।
হাফ ফেস হেলমেটটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার এবং ফুল ফেস প্রায় ১৫ হাজার টাকা। কোম্পানির ওয়েবসাইট এবং শোরুম থেকে অর্ডার করা যাবে।
সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে