ঢাকা: কাল রাফায়েল নাদালের জন্মদিন ছিল। আর জন্মদিনে এমন একটা জয়ই যেন প্রত্যাশিত ছিল লাল দুর্গের রাজার! ৩৫তম জন্মদিনটা স্প্যানিশ টেনিস তারকা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক জয়ে। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফরাসি টেনিস তারকা রিচার্ড গাসকেতকে সরাসরি সেটে (৬-০,৭-৫, ৬-২ গেমে) হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এই স্প্যানিশ তারকা।
কাল শুরু থেকেই দুর্দান্ত ছিলেন নাদাল। ২২ মিনিটেই ৬-০ গেমে প্রথম সেট জিতে নেন রাফা। প্রথম সেটে পাত্তা না পাওয়া গাসকেত দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। ৫-৫ গেমে সমতায় ফেরার পর সার্ভ ব্রেক করে ৭-৫ গেমে জিতে টানা দ্বিতীয় সেটও জেতেন নাদাল।
তৃতীয় সেটেও লড়াই জমে উঠেছিল তবে এবারও পেরে উটতে পারেননি গাসকেত। ৬-২ গেমে ফরাসি তারকাকে হারিয়ে সরাসরি সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান স্প্যানিশ টেনিস তারকা।এমন দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেননি নাদাল। ম্যাচ শেষে স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘সরাসরি সেটে জেতার মজাই আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি ভালো খেলছি।’
কাল ৩৫ তম জন্মদিনে নাদাল কোনো উপহার পেয়েছিলেন কি না জানা নেই। তবে এমন দুর্দান্ত জয় রাফার কাছে জন্মদিনের উপহারের চেয়ে কোনো অংশে কম নয়। আগামীকাল ইংল্যান্ডের ক্যামেরন নরির বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড খেলবেন স্প্যানিশ টেনিস তারকা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে