দুজনের পারফরম্যান্সের স্রোত বিপরীতমুখী হলেও একটি জায়গায় এক বিন্দুতে মিলে গেছেন। রাফায়েল নাদাল-নাওমি ওসাকা দুজনই চোটের সঙ্গে লড়াই করছেন।
পায়ের চোটকে সঙ্গী করেই কদিন আগে ‘প্রিয় প্রাঙ্গণে’ বাজিমাত করেছেন নাদাল। ৩৬ তম জন্মদিনের কেক কাটার একদিন পরেই জিতেছেন নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন আর ২২ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। আর মাদ্রিদ ওপেনে পাওয়া চোট নিয়ে রোলাঁ গারোর লাল দুর্গ থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন ওসাকা।
পুরোপুরি সেরে উঠতে নাদালকে ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেটি করলে স্প্যানিশ মহাতারকার পা নাকি বেশ কিছুদিন অবশ হয়ে থাকত। তাতে করে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা উইম্বলডনে খেলা হতো না তাঁর।
তবে চোটের সর্বশেষ অবস্থা নিয়ে নাদাল নিজেই সুখবর দিয়েছেন। পায়ের ব্যথা অনেকটাই কমে যাওয়ায় বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে অংশ নিতে আশাবাদী তিনি। নাদাল বলেছেন, ‘আমি খুশি, এক সপ্তাহ ধরে হাঁটতে সমস্যা হয়নি। এবারের চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। আগে প্রচণ্ড ব্যথার কারণে শরীরের পুরো ভর দিয়ে দাঁড়াতে কষ্ট হতো। এখন হচ্ছে না।’
সবুজ গালিচায় নিজের উপস্থিতি জানান দিতে আজই লন্ডনে যাচ্ছেন নাদাল। সেখানে গিয়ে অনুশীলন ও প্রদর্শনী ম্যাচের পর নিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন তিনি, ‘আমার লক্ষ্য উইম্বলডন খেলা। আগামী সপ্তাহে শরীরের অবস্থা কেমন থাকবে, তার ওপর সবকিছু নির্ভর করছে। বুঝতে পারছি টুর্নামেন্টে আমার খেলার সম্ভাবনা আছে।’
নাদালের উইম্বলডন খেলার সম্ভাবনা সৃষ্টি হলেও ঘাসের কোর্টে দেখা যাবে না নারী টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ওসাকাকে। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই খুঁড়িয়ে চলছেন তিনি।
কবে কোর্টে ফিরবেন, সে ব্যাপারে কিছু না বললেও উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ওসাকা। এক ভিডিও বার্তায় ২৪ বছর বয়সী জাপানি তারকা বলেছেন, ‘ঘাসের কোর্টে খেলার স্বপ্ন শেষ। আমার গোড়ালি এখনো ঠিক হয়নি। আশা করি আগামী বছর দেখা হবে।’
দুটি করে অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ওসাকা কখনো উইম্বলডনের তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেনি। আগের চার বছরে চারটি গ্র্যান্ড স্লাম জেতা তারকার ‘পাঁচে পাঁচ’ করার একমাত্র সুযোগ যুক্তরাষ্ট্র ওপেন।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে