অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের দাপট চলছেই। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। অন্যদিকে নারীদের এককে ডোনা ভেকিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কাও।
রড লেভার অ্যারেনায় রুবলেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। ঠিক যেন শেষ ষোলোর পারফরম্যান্সটাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখালেন সার্বিয়ান তারকা। সেদিন অ্যালেক্স ডি মিনাউরকে সরাসরি হারিয়েছিলেন পুরুষ এককের চতুর্থ বাছাই। আজ রাশিয়ান তারকাকেও সরাসরি সেটে হারালেন তিনি।
মেলবোর্ন পার্কে প্রথম দুই সেটে রুবলেভকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে ৬-১ হারানোর পর দ্বিতীয় সেটে ৬-২ জয় পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী তারকা। তৃতীয় সেটে বলার মতো একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন পঞ্চম বাছাই। তবে সাবেক শীর্ষ বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত করা ঠেকাতে পারেননি তিনি। তৃতীয় সেটে প্রতিপক্ষকে ৬-৪ হারিয়ে টুর্নামেন্টে টানা ২৬ ম্যাচ জিতে আমেরিকান আন্দ্রে আগাসির রেকর্ডে ভাগ বসালেন সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘এ ম্যাচকে দুই নম্বরে রাখব। দুই রাত আগের পারফরম্যান্সের কাছাকাছি ছিল। তবে সত্যি বলতে আমার খেলা নিয়ে খুশি হতে পারছি না। কোর্টের বাইরে আমি দুর্দান্ত খেলছি। এই কোর্টে খেলতে পছন্দ করি। নিঃসন্দেহে এই কোর্ট আমার কাছে বিশেষ কিছু, এটা আগেও বহুবার বলেছি।’
রেকর্ড দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিততে আর দুই ধাপ বাকি জোকোভিচের। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকান টমি পল।
অন্যদিকে নারী এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে সাবালেঙ্কা। ভেকিচকে ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা। সব মিলিয়ে চতুর্থবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন তিনি। মাগডা লিনেটের মুখোমুখি হবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাবালেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে সত্যিই ভালো লাগছে। ম্যাচটি জিততে পেরে সত্যিই ভীষণ খুশি।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে