রজার ফেদেরার গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন, লেভার কাপেই তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে। আজ রাতেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামবেন ‘টেনিসের রাজা’। টুর্নামেন্টে একটি ম্যাচেই খেলবেন তিনি বন্ধু রাফায়েল নাদালের সঙ্গে ডাবলসে জুটি গড়ে। এর জন্য লেভার কাপ কর্তৃপক্ষের কাছে নিজের ইচ্ছাও প্রকাশ করেছিলেন সুইস তারকা। লেভার কাপ কর্তৃপক্ষ ফেদেরারেই ইচ্ছায় সাড়া দেন।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের সদিচ্ছার বিষয়টি জানার পর গতকাল সামাজিক মাধ্যমে কিংবদন্তি ফেদেরার লিখেছেন, ‘আগামীকাল (আজ) রাতে আমার শেষ ম্যাচ। নাদালের সঙ্গে ডাবলসে।’
দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন ফেদেরার। এই চোটেই তাঁকে ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য করেছে। তাই বিদায়ী ম্যাচে একসময়কার কোর্টের প্রবল প্রতিদ্বন্দ্বী ও বন্ধু নাদালকে পাশে চেয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ ম্যাচটি নিয়ে রজার বলেছেন, ‘আমি খুবই বিচলিত। কেননা, দীর্ঘদিন ধরেই খেলি না। তবে এটা পরিষ্কার, নাদালের সঙ্গে ডাবলস খেলাটা সবচেয়ে সুন্দর মুহূর্ত হতে যাচ্ছে। কারণ, সে আমার দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। আর ম্যাচটি এমনভাবে খেলতে চাই, যেন ভক্ত ও আমি খুশি হতে পারি। এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
এই ম্যাচ দিয়েই ফেদেরারের বর্ণাঢ্য এক টেনিস ক্যারিয়ারের অবসান হবে। সুইস কিংবদন্তির বিদায় সম্পর্কে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী নাদাল বলেছেন, ‘আমার টেনিস জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় অবসর নিতে চলেছে। তার শেষ মুহূর্তের সাক্ষী হওয়া খুব কঠিন হবে। আমি খুবই উচ্ছ্বসিত এবং তার সঙ্গে খেলতে পেরে কৃতজ্ঞ।’
আর দ্বিতীয় সর্বোচ্চ ২১ গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ বলেছেন, ‘টেনিসে ফেদেরারে প্রভাব সুদূরপ্রসারী। সে যেভাবে খেলত, তার স্টাইল ও ছন্দ সবকিছুই একজন টেনিস কোচ, খেলোয়াড় বা সাধারণ এক ভক্তের কাছেও নিখুঁত লাগবে। সে যেকোনো খেলার মধ্যে অন্যতম এক কিংবদন্তি অ্যাথলেট। সে বিশাল এক উত্তরাধিকার রেখে যাচ্ছে, যা অনেক দিন চলতে থাকবে।’
দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার। গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় তৃতীয় স্থানে আছেন এই সুইস কিংবদন্তি। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক হয়েছিল তাঁর। ২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন। এরপর টেনিসকে শিল্পে রূপ দিয়ে জিতেছেন ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফ্রেঞ্চ ওপেন, আটটি উইম্বলডন আর পাঁচটি ইউএস ওপেন। এ ছাড়া ১০৩টি এটিপি ট্যুর শিরোপা জিতেছেন ফেদেরার।
বিদায়ের দিনে ফেদেরার পাশে পাবেন টেনিসের ‘বিগ ফোরের’ অন্য তিন তারকা—নাদাল, জোকেভিচ ও অ্যান্ডি মারেকে। লেভার কাপে তিনি ইউরোপ দলের হয়ে খেলবেন নাদাল, জোকোভিচ ও অ্যান্ডি মারের সঙ্গে। বিদায়ী ম্যাচে বন্ধু নাদাল আবার তাঁর সতীর্থ। টুর্নামেন্টের ডাবলস ইভেন্টে দুই কিংবদন্তির প্রতিপক্ষ বিশ্বদলের জ্যাক সক ও ফ্রান্সিস তিয়াফো। তিন দিনের টুর্নামেন্টের প্রথম দিনের শেষ ম্যাচটি খেলবেন তাঁরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টায়।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে