ইউএস ওপেনে অব্যাহত রয়েছে তারকা পতন। কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচের পর এবার হার্ড কোর্টের এই গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিলেন মেয়েদের বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গফ। চতুর্থ রাউন্ডে তৃতীয় বাছাই আমেরিকান এই তারকাকে বিদায় করেছেন গফেরই স্বদেশি এমা নাভারো। পুরুষ বিভাগ থেকেও বিদায় নিয়েছেন আন্দ্রেই রুভলেভ ও ক্যাসপার রুডের মতো বাছাই তারকা।
নাভারোর বিপক্ষে রোববারের ম্যাচে প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন কোকো। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় সেটে। তখন কারও কারও মনে ভেসে উঠেছিল গত ইউএস ওপেনের ফাইনালের স্মৃতি। আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেটে হেরেও পরের দুই সেট জিতে ফ্ল্যাশিং মিডোয় নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু এদিন নিজেদের সেরা ছন্দে ছিলেন না কোকো। ১৯টি ডাবল ফল্ট করেছেন, আনফোর্স এরর ৬০টি। হেরেছেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে।
কোকো বিদায় নিলেও, পুরুষ বিভাগে শেষ আটে উঠেছেন দুই আমেরিকান ট্রেলর ফ্রিটজ ও ফ্রান্সেস্কো টিয়াফো। চতুর্থ রাউন্ডে ফ্রিটজ ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে। জোকোভিচকে বিদায় করা অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনকে ৬-৪,৭-৬ (৭ /৩),২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিয়াফো। শেষ আট নিশ্চিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভও। পাঁচ সেটের ম্যারাথন ম্যাচে তিনি ৬-৩, ৭-৬ (৭/৩), ১-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে।
মেয়েদের বিভাগে এমা নাভারো ছাড়াও শেষ আটে উঠেছেন বেলারুশে সাবালেঙ্কা, স্পেনের পাওলা বাদোসা ও চীনের ঝেং কুইওয়েন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে