ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন—২০২৪-ই সম্ভবত তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ বছর। এবার শেষের চূড়ান্তও করে ফেলেছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপের ফাইনাল খেলেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই স্প্যানিয়ার্ড।
অনেক দিন থেকেই চোটের সঙ্গে যুঝছিলেন। যা কারণে খেলার কথা থাকলেও সামনে এসে পড়া একের পর এক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ নাম প্রত্যাহার করেছেন সেপ্টেম্বরে লেভার কাপ থেকে। আগে ধারণা করা হয়েছিল, এই টুর্নামেন্ট খেলেই অবসরে যাবে ২২টি গ্র্যান্ড স্লামের মালিক। কিন্তু ওই টুর্নামেন্টের আগে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার মতো অবস্থায় তিনি নেই জানিয়ে প্রত্যাহার করে নেন নিজেকে। পরে অবশ্য কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেঁধে ডেভিস কাপে খেলার কথা বলেছিলেন। তখনই কেউ কেউ ধারণা করেছিলেন—হয়তো দলগত টেনিসের এই টুর্নামেন্ট খেলেই বিদায় বলে দেবেন নাদাল। শেষ পর্যন্ত সেটাই ঘটতে যাচ্ছে। নভেম্বরে ডেভিস কাপ খেলে টেনিস থেকে বিদায়ের কথা আজ জানিয়ে দিলেন আটত্রিশ বছর বয়সী নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বললেন, ‘পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি আমি।’
এরপর নাদাল আরও যোগ করেন, ‘বাস্তবতা হচ্ছে, কয়েকটি বছর খুব কঠিন কেটেছে। বিশেষ করে শেষ দুই বছর। নিঃসন্দেহে এটি কঠিন একটি সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত নিতে আমাকে সময় নিয়ে ভাবতে হয়েছে। তবে এই জীবনে সবকিছুই যার শুরু আছে, তার শেষও আছে।
রেকর্ড ১৪ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম। অন্যান্য সব মিলিয়ে ৯২টি শিরোপা জিতেছেন ২০০১ সালে পেশাদার টেনিসে পা রাখা রাফায়েল নাদাল।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে