ঢাকা: ফ্রেঞ্চ ওপেন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর এবার উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। এর আগে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রাফায়েল নাদালও। তবে রাফায়েল নাদাল টোকিও অলিম্পিকে অংশ না নিলেও নিজের দেশের অলিম্পিক দিয়েই কোর্টে ফিরবেন নারী বাছাইয়ের দুইয়ে থাকা এই টেনিস তারকা।
পরিবারের সঙ্গে সময় কাটাতে নাওমি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তা ছাড়া এই সময়টায় টোকিও অলিম্পিকে ভালো করার জন্য নিজেকে তৈরি করতে চান জাপানি এই টেনিস তারকা। তাঁর ব্যক্তিগত এজেন্ট এ প্রসঙ্গে বলেছেন, ‘নাওমি এবারের উইম্বলডন খেলবেন না। এই সময়ে তিনি তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজের দেশের সমর্থকদের সামনে অলিম্পিকের কোর্টে নামতে তিনি উন্মুখ হয়ে আছেন।’
ওসাকার এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষও। তাঁকে শুভকামনা জানিয়ে এক বার্তায় লিখেছে, পরিবার ও বন্ধুদের সঙ্গে তাঁর সময় ভালো কাটুক এটাই কামনা করছি। তবে এবারের উইম্বলডন নাওমির শূন্যতা অনুভব করবে। পরবর্তী উইম্বলডনে তাঁকে স্বাগত।
এর আগে ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছিল ওসাকাকে। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। অবশেষে তিনি নিজেই টুর্নামেন্ট থেকে সরে গিয়েছিলেন। আর এবার উইম্বলডন শুরুর আগেই না থাকার ঘোষণা দিলেন এই জাপানি তারকা।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে