অস্ট্রেলিয়ান ওপেন

কঠিন লড়াইয়ের পর প্রথম সেটের ফল নির্ধারণ হলো। কিন্তু দ্বিতীয় সেটে আর গেলেন না নোভাক জোকোভিচ, তার আগেই সরে দাঁড়ালেন। বাঁ পায়ের চোটে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে প্রথম সেটে হেরেই বিদায় জানালেন ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী। রড লেভার অ্যারেনায় প্রায় দেড় ঘণ্টা লড়াইয়ের পর শেষ হয় প্রথম সেট। টাই-ব্রেকারে ৬-৭ (৫-৭) গেমে জেতেন জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভই।
জভেরেভের প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনাল উঠেছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার ও আমেরিকান বেন শেলটনের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে যিনি জিতবেন, তাঁর সঙ্গে ফাইনালে দেখা হবে জভেরেভের।
রড লেভার অ্যারেনার রাজা জোকোভিচের এমন বিদায় ভক্তদের জন্য কিছুটা পীড়াদায়কও বটে। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে ১০ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন সার্বিয়ান তারকা। এ নিয়ে দ্বিতীয়বার চোটে পড়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ২০০৯ সালে অ্যান্ডি রডিকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
এগিয়ে থেকেও পায়ের সমস্যার কারণে শেষ পর্যন্ত টাই-ব্রেকে গড়ায় প্রথম সেট। সেখানেই ৫-৭ স্কোরে জেতে জভেরেভ। ফাইনালে উঠে উচ্ছ্বসিত জভেরেভের দেখিয়েছেন জোকোর প্রতি শ্রদ্ধা। ম্যাচশেষে বললেন, ‘একদিকে আমি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে খুশি। অন্যদিকে, একদম সৎভাবে বলছি, নোভাকের চেয়ে বেশি কাউকে আমি শ্রদ্ধা করি না। যখনই আমি কোনো সমস্যায় পড়েছি, আমি তাকে মেসেজ করেছি। মানসিকভাবে যখন লড়াই করেছি, তখনো তার পরামর্শ পেয়েছি। সে সব সময়ই সাহায্য করেছে। সে এই টুর্নামেন্টটি ১০ বার জিতেছে এবং তার প্রতি অসীম শ্রদ্ধা জানাই।’
রোমাঞ্চকর ম্যাচ দেখতে এসে দর্শকেরাও হতাশ হয়েছেন। তবে জভেরেভের চোটে পড়া খেলোয়াড়কে দুয়ো দিতে বারণ করলেন, ‘প্রথমেই আমি বলতে চাই, দয়া করে, চোট পেয়ে কেউ ম্যাচ থেকে সরে গেলে তাকে দুয়ো দিও না। আমি জানি, সবাই টিকিট কিনেছে এবং একটি দুর্দান্ত পাঁচ সেটের ম্যাচ দেখতে চায়। কিন্তু আপনারা বুঝতে হবে, গত ২০ বছরে নোভাক জোকোভিচ টেনিসে সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্ট তল পেটের পেশিতে টান পাওয়া চোট এবং হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। যদি সে ম্যাচ চালিয়ে যেতে না পারে, এর মানে সে সত্যিই আর খেলতে পারছে না।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে