বিদায়ী ভাষণের শুরুতে মুখে হাসি ফুটিয়ে রজার ফেদেরার বললেন, ‘দিনটা দারুণ। সবাইকে বলেছি, আমি খুশি। খারাপ লাগছে না।’
‘খারাপ লাগছে না’ বললেন বটে, কিন্তু কিছুক্ষণ পরই অকৃত্রিম হাসি মিলিয়ে গেল লন্ডনের ওটু এরিনায়। চোখের জলে আর বাঁধ দিতে পারলেন না টেনিসকে শিল্পে রূপ দেওয়া কিংবদন্তি ফেদেরার। তিনি কাঁদলেন। কখনো কখনো তা অঝোরে। সেই কান্না সংক্রমিত হলো সবার মধ্যে। কোর্টের পাশে বসা রাফায়েল নাদালেও। ঘোর প্রতিদ্বন্দ্বী রাফাও কাঁদছেন। এ এক দুর্লভ দৃশ্য। শুধু টেনিসপ্রেমী নয়, পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনকে ছুঁয়ে গেল ফেদেরারের এমন হৃদয়ছোঁয়া বিদায়।
২০ গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার আগেই জানিয়েছিলেন, এই লেভার কাপ দিয়েই পেশাদার টেনিসকে জানাবেন বিদায়। গত রাতে সুইস মহাতারকা বিদায়ী ম্যাচে জুটি বেঁধে খেলেছিলেন নাদালের সঙ্গে। টিম ইউরোপের হয়ে দ্বৈত জুটি হিসেবে নামা ফেদেরার ও নাদাল হেরেছেন টিম ওয়ার্ল্ডের জুটি ফ্রান্সিস তিয়াফো ও জ্যাক সকের কাছে। ৪-৬, ৭-৬ (৭ /২), ১১-৯ গেমের হারে শেষটা মনের মতো হয়নি ফেদেরার। তাতে কী? গত রাতটা ছিল যতটা না খেলা, তার চেয়ে বেশি ৪১ বছর বয়সী কিংবদন্তির বিদায়।
নীল জার্সিতে ফেদেরার বিদায় জানালেন টেনিসকে। কোর্টে দাঁড়িয়ে টেনিসের এই মহাতারকাকে বিদায় জানালেন ইউরোপীয় দলে তাঁর সতীর্থ নাদাল, জোকোভিচ, মারের মতো বড় তারকারাও। বিদায়ী ভাষণে ফেদেরার কৃতজ্ঞতা জানালেন ভক্ত, সমর্থক, সতীর্থ, প্রতিদ্বন্দ্বী, বন্ধু, স্ত্রী আর বাবা-মাকে। কোর্টে ফেদেরারের ভেজা চোখ ছুঁয়ে গেল গ্যালারিতেও, পৃথিবীর সব টেনিসপ্রেমীকেই।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে