চোটের সঙ্গে রাফায়েল নাদালের লড়াইটা অনেক দিন ধরেই। টেনিস কোর্টে অপরিচিত হয়ে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার প্যারিস অলিম্পিকে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
রোলাঁ গারোঁতে অনুশীলন করতে গিয়ে ঊরুতে চোট পেয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকার চোটের অবস্থা সম্পর্কে জানিয়েছেন তাঁর কোচ কার্লোস ময়া। ময়া গতকাল স্প্যানিশ রেডিওকে বলেন, ‘গতকাল (বুধবার) সকালে সে অস্বস্তি বোধ করছিল। বিকেলে আরও কম অনুশীলন করেছে। বেশি খারাপ অবস্থা হওয়ার আগেই সে অনুশীলন বন্ধ করে দিয়েছে।’
প্যারিস অলিম্পিকে খেলার চেয়েও নাদালের এই বিশ্রাম প্রয়োজন বলে মনে করছেন ময়া। নাদালের কোচ স্প্যানিশ রেডিওকে বলেন, ‘সে (নাদাল) খেলবে কি খেলবে না—সেটার নিশ্চয়তা আমি দিতে পারছি না। এই মুহূর্তে তার বিশ্রাম দরকার। চিকিৎসা করতে হবে।’
চোটের পর গতকাল কোনো অনুশীলন করেননি নাদাল। কোচ ময়া বলেছেন, ‘নাদাল সবচেয়ে দায়িত্বশীল কাজটা করেছেন। এই মুহূর্তে তাকে জোর করার দরকার নেই। সে ভালোভাবে সেরে ওঠে কি না সেটাই এখন দেখার। আগামীকাল (আজ) এবং শনিবার তার কি অবস্থা হয় সেটা দেখব।’
এবারের অলিম্পিকে সিঙ্গেল, ডাবলস দুটোতেই খেলার কথা নাদালের। রোলাঁ গারোঁতে ডাবলসে স্প্যানিশ তারকার সঙ্গী উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাস। নাদাল, আলকারাস দুজনের একসঙ্গে খেলা স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক বলে মনে করছেন ময়া। নাদালের কোচ বলেন, ‘সে অবশ্যই এসব অলিম্পিকে খেলতে মুখিয়ে থাকে। সিঙ্গেলস, ডাবলস দুটোই সে খেলতে চাই। আলকারাসের সঙ্গে ডাবলসে খেলতে সে মুখিয়ে আছে। প্রথমবারের মতো তারা একসঙ্গে খেলতে যাচ্ছেন। স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক কিছু একটা হতে যাচ্ছে।’
চোট কাটিয়ে দীর্ঘ দিন পর এ বছর টেনিসে ফিরেছেন নাদাল। ২০২২ ফ্রেঞ্চ ওপেন জেতার পর গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে প্রথম এটিপি ফাইনালেও ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে যান। একক ইভেন্টে পরশু হাঙ্গেরির মারতন ফুচোভিসের বিপক্ষে খেলার কথা নাদালের। ফুচোভিসকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে সম্ভবত নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন নাদাল।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে