
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটা অলিভার টারভেট শুরু করেন মনে রাখার মতো। দাপুটের সঙ্গে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন টারভেট। সেই অনুযায়ী তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল মোটা অঙ্কের টাকা। কিন্তু সেই টাকা যে তাঁর পাওয়া হচ্ছে না।
২০২৫ উইম্বলডনের প্রথম রাউন্ডে গতকাল টারভেট খেলেন সুইজারল্যান্ডের লেয়ান্দ্রো রেইদির বিপক্ষে। এই ম্যাচে টারভেটের কাছে সরাসরি সেটে (৬-৪, ৬-৪, ৬-৪ গেমে) হেরে বিদায় নেন রেইদি। সুইস বাছাইয়ের কাছে দিনটা হতাশার হলেও টারভেটের জন্য স্মরণীয়। মা-বাবা ও প্রেমিকা হেলায়েনা স্ট্যাবলার গ্যালারিতে বসে দেখেছেন টারভেটের এই কীর্তি। অল ইংল্যান্ড ক্লাবের এ টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে ওঠার প্রাইজমানি হিসেবে ৯৯ হাজার পাউন্ড পাওয়ার কথা ব্রিটিশ এই বাছাইয়ের। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, এই টাকার পুরোটা পাবেন না টারভেট। কারণ, একে তো তিনি অপেশাদার খেলোয়াড়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কলেজে পড়ার নিয়মের কারণে পুরো টাকা পাচ্ছেন না টারভেট।
১ কোটি ৬৬ লাখ টাকা না পেলেও কিছুটা তো পাবেন টারভেট। শিক্ষার্থী অ্যাথলেটদের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি নিয়ম রয়েছে। সেই নিয়মের আওতায় এ বছর ফুরোনোর আগেই ১০ হাজার ডলার পাবেন তিনি। বাংলাদেশি হিসেবে ১২ লাখ ২৭ হাজার টাকা পাচ্ছেন ব্রিটিশ টেনিস তারকা। এই টাকা দিয়ে উইম্বলডনে খেলার খরচ তিনি চালাতে পারবেন।
পুরো টাকা না পাওয়ায় এখন কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন টারভেট। ২১ বছর বয়সী এই ব্রিটিশ বাছাই বলেন, ‘৬০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড (১ কোটি ১ লাখ টাকা থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) যে খরচ হয়েছে, সেটা এখন জোগাড় করতে হবে। খরচের পথ বের করতে এখন হয়তো কাউকে ভাড়া করতে হবে আমাকে। এনসিসিএকে (ন্যাশনাল কলেজ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন) এখন খুশি করতে হবে। প্রাইজমানি কিংবা লভ্যাংশ থেকে খরচ বাদ দিলে টাকার অঙ্কটা ১০ হাজার ডলারের কম হয়, সেটা ডিসেম্বরের মধ্যে দেখাতে হবে।’
দ্বিতীয় রাউন্ডে টারভেট খেলবেন কার্লোস আলকারাজের বিপক্ষে। ছেলেদের টেনিস বাছাইয়ের দুই নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন আলকারাজ। কয়েক মাস আগে তিনি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। এবার তিনি নেমেছেন উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে। ছন্দে থাকা আলকারাজকে হারাতে বিশেষ চমক দেখাতে হবে টারভেটকে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে