
এবারের উইম্বলডনকে কেউ কেউ বলছেন অঘটনের টুর্নামেন্ট। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন ৩৬ বাছাই তারকা। প্রথম দুই রাউন্ডে এত তারকার বিদায় এর আগে দেখেনি কোনো গ্র্যান্ড স্লাম। অঘটনের ধারাবাহিকতা ধরে রেখে মেয়েদের সেমিফাইনালেও অঘটন ঘটিয়ে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভা।
আজ মেয়েদের এককের ফাইনাল। অ্যানিসিমোভার মুখোমুখি সাবেক নাম্বার ওয়ান ইগা শিয়াতেক। ক্যারিয়ারে এটিই প্রথম ফাইনাল অ্যানিসিমোভার। বিপরীতে শিয়াতেকের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচ ফাইনালের পাঁচটিতেই জিতেছেন শিরোপা। তাই আজকের ফাইনালে কে ফেবারিট, তা আর না বললেও চলে।
ফেবারিট হয়েও খুব একটা স্বস্তি বোধ করছেন না শিয়াতেক। আসলে ফাইনালে ওঠা তাঁর কাছে একটা বিস্ময়। আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতলেও ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উম্বলডনে শেষ আটের চৌহদ্দি কখনো পেরোনো হয়নি তাঁর। মাত্র একবার ২০২৩ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, কিন্তু সেমিফাইনালে ওঠা হয়নি। এবার ফাইনালে উঠলেন সুইস প্রতিযোগী বেলিন্ডা বেনচিচকে উড়িয়ে দিয়ে। মাত্র ৭১ মিনিটে ৬-২,৬-০ গেমে জয়ের পর নিজের বিস্ময়টা লুকিয়ে রাখেননি পোলিশ তারকা শিয়াতেক, ‘সত্যি বলতে, আমার কল্পনায়ও ছিল না উইম্বলডনের ফাইনাল খেলব। তাই আমি রোমাঞ্চিত এবং নিজেকে নিয়ে গর্বিত। জানি না কেন টেনিস বারবার আমাকে অবাক করে।’
ফাইনালে উঠে কম অবাক হননি অ্যানিসিমোভাও। শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার বিপক্ষে জয়ের পর বিস্ময়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলেন। ফাইনালে উঠেছেন, শুরুতে বিশ্বাস হচ্ছিল না তাঁর, ‘সত্যি বলতে, ঘোরের মধ্যে রয়েছি। জানি না কীভাবে জিতে গেলাম।’
কিন্তু আজ ফাইনালে কে কাকে অবাক করবে? পেশাদার সার্কিটে দুজনের এটি প্রথম সাক্ষাৎ। শিয়াতেক কাগজে-কলমে এগিয়ে থাকলেও কঠিন একটা চ্যালেঞ্জ আশা করছেন অ্যানিসিমোভার কাছ থেকে, ‘নিশ্চয় ও খুব ভালো খেলে। উইম্বলডনের আগেও সে দারুণ একটা টুর্নামেন্ট (কুইন্স ওপেন) খেলেছে। ঘাসের কোর্টে কীভাবে খেলতে হয়, সেটা ও জানে। ওর খেলার ধরনটা এই কোর্টের সঙ্গে বেশি মানানসই। তাই ওর বিপক্ষে খেলা হবে চ্যালেঞ্জিং।’
শিয়াতেক জিতলে
অ্যানিসিমোভা জিতলে

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে