তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’
আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
সাবালেংকার বিদায় মানে র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে