
তাঁরা ভালো বন্ধু। এমনই যে, আরিনা সাবালেঙ্কার ‘সাবা’-এর সঙ্গে বাদোসার ‘দোসা’ যোগ করে অনেকেই দুজনকে একত্রে ডাকেন সাবাদোসা। তো কাল অস্ট্রেলিয়ান ওপেনে দুই বন্ধুর সেমিফাইনালে ৬-৪, ৬-২ গেমে জিতলেন বেলারুশের সাবালেঙ্কা। হারলেন স্পেনের বাদোসা।
অস্ট্রেলিয়ান ওপেনের টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারও সেমিফাইনালে ছিলেন ফেবারিট। এই শতাব্দীর প্রথম নারী প্রতিযোগী হিসেবে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অদম্য ইচ্ছা তাঁর। সেই ইচ্ছে-রথ এগিয়ে নেওয়ার পথে সেমিফাইনালে বন্ধুকেই মাড়ালেন সাবালেঙ্কা। তাঁর একটুও কী খারাপ লাগে না!
সেমিফাইনাল জয়ের পর নিজের খারাপ লাগার চেয়ে বন্ধুর খারাপ লাগাটাই প্রাধান্য পাচ্ছে সাবালেঙ্কার কাছে। বললেন, ‘আমরা দুজনেই মরিয়া হয় সেমিফাইনাল জিততে চেয়েছি। এটা স্বপ্ন ছিল আমাদের। এখানে আমরা পরস্পরের প্রতিপক্ষ। কোর্ট যাই ঘটুক না কেন, ম্যাচের পর আমরা বন্ধুই থাকব। এটা (বন্ধুকে হারিয়ে জেতা) কঠিন কিন্তু আমরা এ ব্যাপারে একমত হয়েছি। সে এখনো আমার বন্ধু। তবে আমি নিশ্চিত, এক ঘণ্টা, এক দিন, কিংবা দুদিনের জন্য হলেও সে আমাকে ঘৃণা করবে।’
তবে বন্ধু বাদোসাকে একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সাবালেঙ্কা। আর সেটি হচ্ছে সাবালেঙ্কার ভাষায়, ‘আমি পলাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা শপিংয়ে যাব। আর সে যা চাইবে, আমি তার জন্য মূল্য পরিশোধ করব।’ সেমিফাইনালের হারের ক্ষতে এটা উপশমের প্রলেপ হতে পারে না জেনেও বন্ধুকে খুশি রাখার কী চেষ্টা সাবালেঙ্কার!
গতকালের জয়টি অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২০তম জয় সাবালেঙ্কার। আর এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন টানা তিনবার। তাঁর আগে সবশেষ এই কীর্তি ছিল সেরেনা উইলিয়ামসের। ২০১৫-’১৭ সালে টানা তিনবার ফাইনাল খেলেছিলেন মার্কিন কিংবদন্তি। আর ফাইনাল জিতলে গত ২৬ বছরের মধ্যে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী হবেন সাবালেঙ্কা। সবশেষ টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি ছিল মার্টিনা হিঙ্গিসের (১৯৯৭-১৯৯৯)।
হিঙ্গিসকে ছুঁয়ে ফেলতে আর মাত্র একটি ম্যাচ দূরে সাবালেঙ্কা।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে