ইউএস ওপেন শুরুর আগেই সেরেনা উইলিয়ামস ইঙ্গিত দিয়েছিলেন, এই টুর্নামেন্ট শেষে অবসর নেবেন, যার সমাপ্তি ঘটল আজ। অস্ট্রিয়ার আজলা টমলজানোভিচের কাছে ৭–৫, ৬–৭ (৪ /৭), ৬–১ সেটে হেরে টেনিসকে বিদায় জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি।
এতে করে একটি টেনিস যুগের অবসান হলো। দীর্ঘ ২৭ বছরের টেনিস ক্যারিয়ারে অনেক রূপকথার জন্ম দিয়েছেন সেরেনা। তবে বিদায়বেলাটা রূপকথার মতো হলো না। ম্যাচ হারার পর সাক্ষাৎকার নেওয়ার সময় তাঁকে অবসর নিয়ে পুনর্বিবেচনার কথা জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে সেরেনা বলেছেন, ‘আমি পুরোদস্তুর নিজের মতোই খেলেছি এবং আরও ভালো হয়ে উঠেছি। আমার এই বছর দ্রুত শুরু করা উচিত ছিল। আমি তা মনে করি না, (অবসর) তবে আপনি কখনোই জানেন না।’
টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা। বিদায়ি টুর্নামেন্ট জিততে পারলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টের পাশে বসতে পারতেন। ২৪টি গ্র্যান্ড স্লাম জিতে নারী এককে সর্বোচ্চ শিরোপার মালিক তিনি। তাঁর পাশে বসতে না পারলেও সেরেনার কৃতিত্ব কমেনি বিন্দুমাত্র। প্রায় তিন দশকের ক্যারিয়ারে যা করেছেন, তা টেনিসে চিরকাল রবে স্মরণীয়। সে যাই হোক, বিদায়বেলায় ধন্যবাদ জানালেন সবাইকে। তিনি বলেছেন, ‘এখানে যাঁরা উপস্থিত আছেন, প্রত্যককে ধন্যবাদ জানাই, যাঁরা কয়েক দশক ধরে আমার পাশে আছেন।’
নিজের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেরেনা বলেছেন, ‘বাবা-মা থেকেই সবকিছু শুরু হয়েছিল। সবকিছু তাঁঁদের প্রাপ্য। তাঁদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ।’
আর যার জন্য সেরেনা আজ কিংবদন্তি হয়েছেন, সেই বড় বোন ভেনাস উইলিয়ামসকে ধন্যবাদ জানিয়েছেন বিশেষভাবে। তিনি বলেছেন, ‘আমি সেরেনা হয়ে উঠতে পারতাম না, যদি ভেনাস না থাকত। তোমাকে ধন্যবাদ ভেনাস।’ সেরেনা উইলিয়ামসের অস্তিত্বের জন্য ভেনাসই একমাত্র কারণ বলে জানান তিনি।
১৯৯৫ সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথম পেশাদার টুর্নামেন্ট খেলেছিলেন সেরেনা। আর শেষটা করলেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে। আক্ষেপ শুধু রূপকথার মতো শেষটা রাঙাতে পারলেন না সেরেনা। আর কিংবদন্তির বিদায়বেলা আর্থার অ্যাশ স্টেডিয়ামে বেজে উঠেছে টিনা টার্নারের পপ ক্ল্যাসিক ‘সিম্পলি দ্য বেস্ট’।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে